সজনে ডাটার স্যুপেই ভরসা! নিজেকে ফিট রাখতে কী করেন ক্যাটরিনা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ছিপছিপে ফিগার মানেই ক্যাট।তাঁর জীবনযাত্রা কে না জানতে চায়। সর্বদা সাদামাঠা জীবনযাপন নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী। তবে আপনি কী জানেন তাঁর এমন ছিপছিপে গড়নের রহস্য কী ? তিনি বরাবরই স্বাস্থ্য সচেতন। সবজি খেতে তিনি খুব ভালবাসেন। সেই সঙ্গে মন দিয়ে করেন শরীরচর্চাও।কাজের চাপ থাকলেও শরীরচর্চা করতে ভোলেন না তিনি। রোজ নিয়ম করে ব্যায়াম ও করেন।   

আমাদের দৈনন্দিন জীবনে অনেকে নিজেকে নিয়ে খুব সচেতন থাকেন। সময়ে ঘুমোতে যান আবার সকালে উঠে পড়েন। অনেকে আছেন যাঁদের রোগা হবার ইচ্ছে থাকলেও এতটা পরিশ্রম করতে চান না। তাঁদের জন্য ক্যাটই হবে অনুপ্রেরণা।

শরীরচর্চা : ছিপছিপে রোগা থাকতে জিমের উপর গুরুত্ব দেন ক‍্যাটরিনা। সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে জিমে যান। ওয়েট ট্রেনিং করেন। মেদহীন, পেশিবহুল চেহারা গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেন ক্যাট। কার্ডিয়ো, পিলাটেস, টিআরসি, পলিয়োমেট্রিকের মতো নানান শরীরচর্চা রোজ করেন ভিকির স্বপ্নের নায়িকা।

বিছানা ছেড়ে উঠে নিয়মিত যোগা,মেডিটেশন করার পর কিছু ক্ষণ ট্রেডমিলে হেঁটে সোজা চলে যান জিমে। শুটিং না থাকলে সেখানেই দিনের অধিকাংশ সময় কাটান। জিম ছাড়াও সাইকেল চালানো, দৌড়নোতেও কম যায় না ক্যাট। সাপ্তাহিক শরীরচর্চার রুটিনে ক্যাটরিনা একটি দিন বরাদ্দ রাখেন কেবল পায়ের জন্য।পায়ের পেশির জোর বাড়াতে, মেদ ঝরাতে, পিঠের ব্যথা কমাতে বিশেষ ধরনের পায়ের ব্যায়াম করেন তিনি।

ডায়েট : খাওয়া নিয়ে বরাবরই সচেতন ক‍্যাটরিনা।  সবজি ভীষণ প্রিয় তাঁর। মরশুমি নানান রকমের সবজি খেয়ে থাকেন তিনি। এছাড়াও রুটিও খেয়ে থাকেন মাঝেমধ্যে। সকালে উঠে প্রথমেই ভেজানো কিশমিশ খান। তার পর সেলেরি পাতা, লাউ আর শসা দিয়ে তৈরি ডিটক্স পানীয়ে চুমুক দেন তিনি। এছাড়াও ডালের স‍্যুপ, অ‍্যাভোকাডো স‍্যালাড, সজনে এবং ব্রকোলির স‍্যুপ খেতে পছন্দ করেন ‘ক‍্যাট।

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ