ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি, মাইগ্রেনের সমস্যা থাকলে বাড়িয়ে দেবে যন্ত্রণা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাইগ্রেনের যন্ত্রণা যে কী সাংঘাতিক তা যারা ভোগেন তারাই জানেন। বিভিন্ন কারণে মাইগ্রেনের সমস্যা হতে পারে। আর সকলের ক্ষেত্রেই যে একই কারণ তা কিন্তু নয়। তবে ঠিক কোন কোন কারণে মাইগ্রেনের ব্যথা বাড়ে তা সঠিকভাবে বলা না গেলেও বেশ কিছু খাবার রয়েছে যা খেলে মাইগ্রেনের সমস্যা বেড়ে যেতে পারে। তাই যে যে খাবারগুলি মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে তার থেকে দূরে থাকাই ভাল, জেনে নিন সেগুলি কী কী।

ক্যাফিনযুক্ত খাবার অতিরিক্ত খাওয়া বা খেতে খেতে বন্ধ করে দেওয়া মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। তাই আমেরিকান মাইগ্রেশন ফাউন্ডেশনের গবেষণা বলছে, মাইগ্রেনের ব্যথা হলে অল্প স্বল্প ক্যাফিন আরামদায়ক হয়।

বাজারচলতি প্রক্রিয়াজাত খাবারে চিনির পরিবর্তে যোগ করা হয় কৃত্রিম মিষ্টি যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিশেষজ্ঞদের মতে এই কৃত্রিম মিষ্টি মাইগ্রেনকে ডেকে আনতে পারে।

বর্তমান সময়ে অ্যালকোহলে অরুচি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ৩৫ শতাংশ রোগীর ক্ষেত্রে অ্যালকোহল মাইগ্রেনের কারণ হয়। বিশেষত, রেড ওয়াইন ৭৭ শতাংশ মাইগ্রেনের রোগীর মাথা যন্ত্রণা বাড়ায়।

চকোলেটে থাকা ক্যাফিন ও বিটা-মিথাইল ফিনাইলথায়লামাইন মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দেয়।

চিজে থাকে ‘টাইরামাইন’। চিজ যত পুরনো হয় তত এতে টাইরামাইন বৃদ্ধি পায়। আচারে থাকা টাইরামাইন থেকেও মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে।

তবে মাইগ্রেনের সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সময় যন্ত্রণা কমলে একটু ঘুম শরীরের পক্ষে খুবই ভাল কাজ দেয়।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন