মুখের সৌন্দর্যে বাধা ডবল চিন? মাত্র ১ মিনিটের টোটকাতেই মিলবে সমাধান!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ সুন্দর দেখাতে শুধু ত্বক উজ্জ্বল হলেই যথেষ্ট নয়, মুখের গড়নও হওয়া দরকার ভারসাম্যপূর্ণ। বিশেষ করে চোয়ালের রেখা স্পষ্ট থাকলে মুখ আরও আকর্ষণীয় লাগে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ঢিলে হয়ে যায় এবং পেশী দুর্বল হতে শুরু করে। ফলে থুতনির নিচে অতিরিক্ত চর্বি জমে তৈরি হয় ডাবল চিন। এতে মুখ বড় ও বয়স বেশি দেখাতে পারে। বিশেষজ্ঞদের মতে, ৪০-৪৫ বছরের পর শরীরে কোলাজেন উৎপাদন কমে যাওয়ার কারণে এই সমস্যা আরও বাড়ে। তবে চিন্তার কিছু নেই-নিয়মিত কিছু সহজ ব্যায়াম ও ম্যাসাজ করলে স্বাভাবিকভাবেই এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

ডাবল চিন কমাতে কিছু সহজ উপায়-

১. ঘাড় বাঁকানোর ব্যায়াম

•সোজা হয়ে বসুন বা দাঁড়ান।

• ধীরে ধীরে মাথা একদিকে কাত করুন, তারপর অন্যদিকে।

•দিনে ৫-১০ বার করলে চোয়ালের নিচের পেশী প্রসারিত হয়।

২. জিহ্বা প্রসারিত করার ব্যায়াম

•বসে জিহ্বা সামনে দিকে বের করুন।

•মাথা সামান্য উঁচু করে রাখুন।

•এতে ঘাড় ও চোয়ালের পেশী শক্তিশালী হয়।

৩. মাথা তোলার ব্যায়াম

•মেঝেতে শুয়ে হাঁটু ভাঁজ করুন।

•ধীরে ধীরে মাথা তুলুন এবং ৩-৫ সেকেন্ড ধরে রাখুন।

•এতে ঘাড়ের পেশী মজবুত হয়।

৪. ফেস ম্যাসাজ

•প্রতিদিন ১ মিনিট গাল থেকে কান পর্যন্ত চোয়ালের অংশে আলতোভাবে ম্যাসাজ করুন।•নিচ থেকে উপরের দিকে ঘাড় ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে।

•ফেসিয়াল অয়েল বা অ্যালোভেরা জেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

৫. স্বাস্থ্যকর জীবনযাপন

•সপ্তাহে অন্তত ৫ দিন এই ব্যায়াম করুন।

•পর্যাপ্ত জল পান করুন।

•প্রোটিন, ভিটামিন সি ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার খান।

নিয়মিত এই অভ্যাসগুলো মেনে চললে ধীরে ধীরে ডাবল চিন কমবে এবং মুখ আরও টানটান ও তরুণ দেখাবে।

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে