খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  ঢ্যাঁড়শ এমন একটি সবজি যা  প্রতিটি গৃহস্থের রান্নাঘরেই থাকে। অনেকে এই সবজিকে দেখে নাক কুঁচকান। কিন্তু জানেন কি নামে ঢ্যাঁড়শ হলেও এর কার্যকারিতা ব্যপক। ঢ্যাঁড়শ ভাজা, চচ্চড়ি, ঝোল কিংবা ডালের সঙ্গে বিভিন্নভাবে এটি খাওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে খাবার হিসেবে নয়, বরং স্বাস্থ্যকর পানীয় হিসেবেও ঢ্যাঁড়শের জনপ্রিয়তা বাড়ছে। পুষ্টিবিদদের একাংশের মতে, সারারাত জলে ভিজিয়ে রাখা ঢ্যাঁড়শের জল সকালে খালি পেটে পান করলে শরীর একাধিক উপকার পেতে পারে। যদিও এটি কোনও রোগের ওষুধ নয়, তবুও সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এই পানীয় শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। জেনে নিন ঢ্যাঁড়শের জল  কীভাবে খাবেন আর কি কি উপকার পাবেন।

১. ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে ঢ্যাঁড়শের জল দুর্দান্ত কাজ করে।  ঢ্যাঁড়শের মধ্যে থাকা ‘মাইরিসেটিন’  নামক উপাদান, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত কমাতে সাহায্য করে। খালি পেটে নিয়মিত  এই জল খেলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে।

২. হৃদযন্ত্র ভাল রাখার পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা কমায়। হৃদরোগের ঝুঁকি কমায় ঢ্যাঁড়শের জল।  ঢ্যাঁড়শে থাকা ‘পেকটিন’ নামক এক ধরণের দ্রবণীয় ফাইবার শরীরের ক্ষতিকর কোলেস্টেরল শোষণ করে। সেটাই মলের মাধ্যমে শরীর থেকে বের করতে সাহায্য করে। ধমনীতে চর্বি জমতে বাধা দেয়।

৩. কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা দূর করে। গ্যাস বা অম্বলের সমস্যার ক্ষেত্রে ঢ্যাঁড়শের জল দারুণ উপকারী। পিচ্ছিল বা আঠালো উপাদানটি অন্ত্রের লুব্রিকেশন বাড়ায় তাতে পেট ফাঁপার মতো সমস্যা কমে যায়। 

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৃষ্টিশক্তি বাড়ায় ঢ্যাঁড়শের জল। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সর্দি-কাশি বা ইনফেকশন কাছে আসে না। এতে থাকা ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। 

৫. ওজন কমাতেও  সাহায্য করে। এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কমায় ওজন দ্রুত নিয়ন্ত্রণে আসে। 

কীভাবে বানাবেন এই পানীয়  

এই স্বাস্থ্যকর পানীয় তৈরি করাও অত্যন্ত সহজ। তিন থেকে চারটি তাজা ঢ্যাঁড়শ ভালভাবে ধুয়ে দু’প্রান্ত কেটে ছোট টুকরো করে এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ঢ্যাঁড়শগুলো হালকা চেপে জল ছেঁকে নিলেই পান করার জন্য প্রস্তুত। তবে চিকিৎসকদের মতে, কোনও ঘরোয়া উপায়কেই রোগের বিকল্প চিকিৎসা হিসেবে দেখা উচিত নয়। বিশেষ করে যাঁদের দীর্ঘদিনের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ঢ্যাঁড়শে থাকা পটাসিয়াম ও অক্সালেট সমস্যা বাড়াতে পারে। তাই নিয়মিত এই জল পান করার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।  

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর