নবরাত্রির উপোসভঙ্গের পর শরীর সতেজ রাখতে খান এই পানীয়গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের। চলছে উৎসবের মরশুম। গোটা বাংলা জুড়ে দুর্গা পুজো হলেও এই সময় গোটা দেশজুড়ে নবরাত্রি পালন হয়ে থাকে। এই নয় দিনে দেবীর নয় রূপের পুজো করা হয়। বর্তমানে বহু বাঙালিও নবরাত্রি পালন করে থাকেন। এই সময়ে পালন করতে হয় নানা নিয়ম কানুন। নবরাত্রি পালনের সময় উপোস করা হয়। যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তেমনই গুরুত্বপূর্ণ হল উপোস ভাঙার সময়। সারাদিন উপসোর পর সঠিক নিয়ম না মেনে খাবার খেলে শরীর খারাপ করতে পারে। তাই জেনে নিন এই সময়ে ঠিক কোন ধরনের পানীয় আপনাকে সুস্থ-সতেজ রাখবে।

ডাবের জল:

নবরাত্রির উপোস শেষে শরীর ঠান্ডা রাখতে ও শরীরে এনার্জি বজায় রাখতে খান ডাবের জল।

কলা-কাঠবাদামের শেক

সারাদিন নবরাত্রির উপোস করে দুর্বল লাগেলে এনার্জি সঞ্চয়ে খেতে পারেন কলা-কাঠবাদামের শেক। একটি ব্লেন্ডারে ১-২টি কলা, খোসা ছাড়ানো আমন্ড এবং চাইলে সঙ্গে কয়েকটা খেজুর, দুধ ও ওটস দিয়ে ব্লেন্ড করে তৈরি করে বানিয়ে নিন কলা-কাঠবাদামের শেক। পেট ভরানোর সঙ্গেই এটি সঠিক পুষ্টি ও এনার্জি জোগাবে।

ফলের স্মুদি

উপোস ভাঙার সময় যদি আপনি যদি ফল খেতে ভালোবাসেন তাহলে বানিয়ে নিতে পারেন ফলের স্মুদি। নানা রকমের দল যেমন আপেল, কলা, বেদানা, আঙুর, দই সেই সঙ্গেই এক চামচ মধু দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করলেই রেডি ফলের স্মুদি। ফল খেলে শরীর সতেজ থাকবে।

বাটারমিল্ক

কলা-কাঠবাদামের শেক, বিভিন্ন রকমের স্মুদি সঙ্গে খেতে পারেন বাটারমিল্ক। পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে। একটা ব্লেন্ডারে দই, এক চিমটে নুন, পরিমাণমতো জল, সন্ধব লবণ এবং কয়েকটা পুদিনা পাতা একসঙ্গে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে নিন বাটারমিল্ক।

দুধ ও কেশর

যদি কোনও কিছুর ঝামেলা না করতে চান তাহলে খেতে পারেন কেশর দুধ। দুধে মিশিয়ে নিন কয়েকটা ড্রাই ফ্রুট, ১-২টি কেশর ও এক চিমটে দারচিনি গুঁড়ো। প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই কেশর দুধ শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।

প্রেমিকে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী