খেতে খেতে জল খাচ্ছেন বারবার ? জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞ’রা

Share:

নিজস্ব প্রতিনিধি : খাবার খেতে খেতে অনেকেরই জল পান করার অভ্যেস আছে। এক গাল খাবার মুখে নিয়ে জল খান অনেকেই। তবে আপনি কি জানেন খেতে বসার সময় জল খাওয়া ভাল নাকি খারাপ ? অনেকেই মনে  করেন, খাবার খাওয়ার মধ্যে জল পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আবার অনেকে মনে করেন এতে খাবারের পুষ্টিগুণ শরীর ঠিকমতো শুষে নিতে পারে না। এছাড়া ওজন বেড়ে যেতে পারে, এমন অনেক মত আছে নানান জনের। তবে আসল সত্য কী? আসুন জেনে নিন-

বিশেষজ্ঞদের মতে, আদতে এই ধারণাগুলোর সপক্ষে কোনো প্রমাণ নেই। তবে তাঁরা বলছেন, খাওয়ার সময় জল খেলে হজম শক্তি দুর্বল হয়ে পড়তে পারে। খাওয়ার সময় যে জল খাওয়া হয় তা পেটের পৃষ্ঠ দ্বারা শোষিত হয়। হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণের এই প্রক্রিয়া চলতে থাকে। প্রয়োজনের চেয়ে বেশি জল পান করলে এই তরল খাবারের চেয়ে ঘন হয়ে যায়। এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে, যার ফলে বদহজম, গ্যাস ও বুকজ্বালা হতে পারে।

কিন্তু যখন খাবার অতিরিক্ত মশলাদার হয় তখন সামান্য জল পান করা যেতে পারে। এ ছাড়া খাবার ভাল করে চিবিয়ে খেলে হজমশক্তি বাড়ে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন যে, খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা আগে জল পান করা উচিত। অথবা খাওয়ার পরে প্রায় এক বা দুই ঘণ্টা পর জল খাওয়া উচিত। তবে মনে রাখা প্রয়োজন অবশ্যই এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে খাবার মাঝে অল্প জল পান করলে কোন ক্ষতি নেই।

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?