দুর্গার এই মন্ত্র জপুন, কেটে যাবে সব বিপদ-বাধা

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মে বিভিন্ন দেব-দেবীর পৃথক পৃথক মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এই মন্ত্রের মাহাত্ম্যও আলাদা হয়ে থাকে। প্রত্যেক মন্ত্রের নিজস্ব গুন ও তাৎপর্য রয়েছে। শাস্ত্র মতে বলা হয়,ব্যক্তি নিজের মনস্কামনা অনুযায়ী মন্ত্র জপ করলে ব্যক্তি জীবনে উন্নতি লাভ করে। দূর হয় সমস্ত বাধা,বিপত্তি ও কলহ। পারিবারিক জীবনে শান্তি ফিরে আসে। ব্যক্তি যাবতীয় সুখ ও ঐশ্বর্যের অধিকারী হয়। আজ হল মহাষষ্ঠী, আপনি কি দুর্গার আশীর্বাদ পেতে চান ? তবে আজ থেকেই জপ করুন এই মন্ত্রগুলি।

মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে : আপনি যদি মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে চান, তবে দুর্গা পুজোর সময় দেবী দুর্গা ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করুন। বিশেষ করে শিক্ষার্থীরা একাগ্রতা নিয়ে আসার জন্য ‘ওম এং হৃং ক্লীং মহাসরস্বতী দেব্যৈ নমঃ’ মন্ত্র জপ করে দুর্গার পুজো করুন। মনে করা হয়, প্রতিদিন এই মন্ত্র জপ করলে ব্যক্তির জ্ঞান বৃদ্ধি বাড়ে।স্মৃতিশক্তি আরও প্রখর হয়।

পরিবারে শান্তি ফিরিয়ে আনতে : পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় ও পারিবারিক কলহ এড়াতে প্রতিদিন যদি এই মন্ত্র জপ করতে পারেন।‘যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ’। এতে পরিবারে শান্তি ফিরে আসার পাশপাশি,পারিবারিক বন্ধন অটুট থাকে।

ঋণ থেকে মুক্তি পেতে : ঋণের দায় থেকে কি মুক্তি পেতে চান ? তবে ‘যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ’এই মন্ত্রটি জপ করতে পারেন।এতে আর্থিকভাবে সচ্ছল হয় ব্যক্তি। মনে করা হয়, দু্র্গা পুজোর সময় এই মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল দেয়।

শীঘ্রই বিবাহের জন্য : যদি ব্যক্তি জীবনে বিবাহে বাধা তৈরি হয় তবে  দু্র্গা পুজোর সময় ‘ওম কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্য ধীশ্বরী, নন্দ গোপ সূতং দেবী পতিং মে কুরুতে নমঃ’ মন্ত্র জপ করতে পারেন। মনে করা হয়, এই মন্ত্র জপ করলে বিবাহের সমস্ত বাধা দূর হয়।

      

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি