পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর গন্ধ বাতাসে ভাসতে শুরু করলেই ঘরদোর সাজিয়ে তোলার তোড়জোড় শুরু হয়ে যায়। নতুন পর্দা, আলো, রং কিংবা ঘর সাজানোর পাশাপাশি রান্নাঘর পরিষ্কার করাও জরুরি। কারণ সারা বছরের রান্নাবান্নায় গ্যাসের ওভেন, চিমনি, টাইলস, সিঙ্ক এবং ক্যাবিনেটের কোণে জমে যায় তেলচিটে আস্তরণ। সাধারণভাবে পরিষ্কার করলেও অনেক সময় সেই জেদি ময়লা সহজে উঠতে চায় না। তবে পুজোর আগে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগালে কম সময়েই রান্নাঘর হয়ে উঠতে পারে ঝকঝকে।

•বেকিং সোডা ও লেবুর সাহায্য নিন
তেলচিটে জায়গায় বেকিং সোডা ছড়িয়ে তার উপর সামান্য লেবুর রস দিন। কয়েক মিনিট রেখে ভেজা কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন। গ্যাসের পাশের জমাট তেলের আস্তরণ পরিষ্কার করতে এই পদ্ধতি বেশ কার্যকর।

• গরম জল
গ্যাসের বার্নার, জালি বা খুলে রাখা যায় এমন ছোট অংশ প্রথমে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে জমে থাকা ময়লা নরম হবে এবং পরে ঘষে পরিষ্কার করা সহজ হবে।

• টাইলস পরিষ্কারে ভিনিগার
সমপরিমাণ জল ও সাদা ভিনিগার মিশিয়ে স্প্রে বোতলে রাখুন। রান্নাঘরের টাইলসে স্প্রে করে কয়েক মিনিট অপেক্ষা করুন। তার পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

• সিঙ্কে লেবু ব্যবহার করুন
সিঙ্কে বেকিং সোডা ছড়িয়ে লেবুর খোসা দিয়ে ঘষে নিন। পরে জল দিয়ে ধুয়ে ফেললে ময়লা ও দুর্গন্ধ অনেকটাই কমে যায়।

•ক্যাবিনেটের হাতল পরিষ্কারে সাবান জল 
রান্নাঘরের ক্যাবিনেটের হাতল ও দরজায় হাতের ছাপ এবং তেলের আস্তরণ জমে। হালকা সাবান মেশানো জল দিয়ে কাপড় ভিজিয়ে ভালভাবে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

•  রান্নাঘর মুছুন
পরিষ্কার করার পর ভেজা জায়গা ফেলে রাখবেন না। শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে গ্যাস, কাউন্টার ও ক্যাবিনেট মুছে নিলে রান্নাঘর আরও ঝকঝকে দেখাবে।

পুজোর আগে একসঙ্গে সব কাজ না করে প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করলেই শেষ মুহূর্তের ঝক্কি অনেকটাই কমবে।

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার