বর্ষাকালে চুল পড়া রোধ করতে চান? মেনে চলুন এই সহজ ৬ টিপস 

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি হলে যে শীতলতা আসে পরিবেশে তা শরীর, মনকে ঠান্ডা করে একথা বলা বাহুল্য। কিন্তু বৃষ্টি হৃদয়কে প্রশান্ত করলেও, বর্ষাকাল চুলের জন্য বড় সমস্যার। এই সময়ে যেন চুলে চিরুণি ছোঁয়ালেই যেন মুঠো মুঠো চুল ওঠে।  বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে মাথার ত্বকে ময়লা জমতে শুরু করে, তার ফলে চুল দুর্বল হয়ে পড়ে এবং ছিঁড়তে শুরু করে। কিছু সহজ টিপস অবলম্বন করে, আপনি কিন্তু বর্ষাতেও আপনার চুলকে সুস্থ, মজবুত রাখতে পারেন। চুল পড়া রোধ করতে মানতে হবে সহজ কিছু বিষয়।

চুল ভেজা থাকতে দেবেন না: বৃষ্টিতে ভিজে যাওয়ার পর বা স্নান করার পর চুল বেশিক্ষণ ভেজা রাখবেন না। চুল বেশি সময় ধরে ভেজা থাকলে মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ এবং খুশকি হতে পারে।

হালকা তেল লাগান: নারকেল বা বাদাম তেল হালকা করে লাগান। এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। বর্ষাকালে অতিরিক্ত তেল লাগালে মাথার ত্বক আঠালো হয়ে যেতে পারে। তার ফলে চুল উঠতে পারে।

মাথার ত্বকের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিন: সপ্তাহে অন্তত দুবার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। বৃষ্টিতে মাথার ত্বকে ধুলো এবং ঘাম জমে, যা চুলকে দুর্বল করে তোলে। এই কারণে চুল ওঠার মতো সমস্যার তৈরি হয়।

হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন: চুল ধোয়ার সময় খুব ঠান্ডা বা খুব গরম জল ব্যবহার করবেন না। হালকা গরম জল মাথার ত্বকের জন্য ভাল। তাই ঈষদুষ্ণ জলে পরিষ্কার করে চুল ধুয়ে নিন। এতে চুলের প্রাকৃতিক ঔজ্জ্বল্য বজায় থাকবে।

চুলের স্টাইলিং পণ্য এড়িয়ে চলুন: বর্ষাকালে চুলে জেল, স্প্রে বা হিটিং টুল ব্যবহার কম করুন। এই ধরনের পণ্য চুল শুষ্ক করে এবং ক্ষতি করে, যার ফলে চুল গোড়া থেকে ভাঙতে থাকে।

খাদ্যতালিকায় প্রোটিন এবং আয়রন অন্তর্ভুক্ত করুন: আপনার খাদ্যতালিকায় অঙ্কুরিত শস্য, পালং শাক, ডিম, ডাল এবং বাদাম অন্তর্ভুক্ত করুন।

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন