পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুজোয় টানা কয়েক দিন শরীরের উপর কমবেশি অত্যাচার করেছেন অনেকেই।  বাইরের খাবার, অনিয়মিত খাওয়াদাওয়া আর ঠাকুর দেখতে বেরিয়ে ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি  হয়েছে। তার উপর পর্যাপ্ত বিশ্রাম পায়নি শরীর। তাতেই বেধেছে সমস্যা। পুজো শেষ হতেই অনেকের পেটের সমস্যা দেখা  দিয়েছে।  কখনও পেটব্যথা, কখনও বমি বমি ভাব, আবার কখনও বারবার শৌচাগারে দৌড়াতে হচ্ছে। এমন পরিস্থিতিতে না খেয়ে থাকলে বিপদ আরও বাড়তে পারে। আবার ভুল খাবার খেলে পেটের সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে। তাই পেট খারাপ হলে  কী ভাবে জলের ঘাটতি মেটাবেন এবং কোন খাবারগুলি এড়িয়ে চলবেন, তা জেনে নিন।    

পেট খারাপ হলে পাতে রাখবেন কোন কোন খাবার

১. কাঁচকলা ও পাকা কলা

পেটের সমস্যা বেশি হলে কলা খেতে পারেন। কলায় থাকা পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে পাকা কলা সহজপাচ্য এবং শরীরে শক্তি জোগাতে পারে। অন্যদিকে, কাঁচকলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। তবে কাঁচকলা ভাল করে সেদ্ধ করে খাওয়া দরকার।  

২. আদা দেওয়া হালকা গরম পানীয়

পেট খারাপের সঙ্গে বমি বমি ভাব থাকলে আদা দেওয়া হালকা গরম পানীয় কিছুটা স্বস্তি দিতে পারে। জলে আদার টুকরো ফুটিয়ে পান করতে পারেন। তবে অতিরিক্ত লেবু বা মধু মেশাবেন না।  

৩. টক দই ও নরম ভাত

পেটের গোলমালের সময়ে নরম ভাত খেতে পারেন। অল্প পরিমাণ টক দই দিয়ে ভাত খেলে পেট ঠাণ্ডা থাকবে। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া এই সময়ে শরীর সুস্থ করতে কাজে দেয়। তবে পেট খারাপের সময়ে অনেকের ল্যাকটোজ হজম করতে অসুবিধা হয়। দই খেয়ে সমস্যা বাড়লে তা এড়িয়ে চলুন।

 ৪. নরম খিচুড়ি বা আলু সেদ্ধ  ভাত  

পেট খারাপ বলে একেবারে উপোস করার প্রয়োজন নেই। অল্প অল্প করে নরম খিচুড়ি, সেদ্ধ আলু-ভাত, টোস্ট কিংবা কম মশলা দিয়ে রান্না করা সহজপাচ্য খাবার খেতে পারেন। 

পুজোর পর পেটের সমস্যা এড়াতে মানুন এই নিয়মগুলি

 পর্যাপ্ত জল পান  

পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এবং ঘাম হওয়ার কারণে শরীরে জলের ঘাটতি তৈরি হতে পারে। আবার ডায়রিয়া হলে সেই ঘাটতি আরও বাড়ে। তাই নিয়মিত জল পান করুন। বারবার পাতলা পায়খানা হলে শুধু নুন-চিনির জল নয়, চিকিৎসকের নির্দেশ মেনে  ওআরএস খাওয়া যায়।  

দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না

পুজোর সময়ে ঠাকুর দেখা, আড্ডা আর রেস্তরাঁয় খাওয়ার পরিকল্পনায় অনেকেই খাবারের নির্দিষ্ট সময় মেনে চলতে পারেন না। তবে পেট খারাপ হলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ঠিক নয়। খিদে অনুযায়ী অল্প অল্প করে সহজপাচ্য খাবার খান। শরীরকে দুর্বল করে দিতে পারে এমন অনিয়ম এড়িয়ে চলুন। 

ভাজাভুজি ও অতিরিক্ত মশলা থেকে দূরে থাকুন

ফুচকা, চপ, বিরিয়ানি কিংবা তেল-মশলাদার খাবারের আকর্ষণ পুজোয় এড়ানো কঠিন। কিন্তু পেটের সমস্যা হলে অতিরিক্ত তেল, ঝাল, ভাজাভুজি এবং ভারী খাবার অস্বস্তি বাড়াতে পারে। এই সময়ে হালকা খাবার বেছে নেওয়াই ভাল।  

বাড়ির খাবারেও  ভারসাম্য রাখুন

বাইরে খাওয়ার পাশাপাশি বাড়িতে ফিরে অতিরিক্ত ভারী খাবার না খাওয়াই ভাল। নরম ভাত, হালকা ডাল, সেদ্ধ সব্জি কিংবা কম মশলার রান্না খেতে পারেন। তবে পেট খারাপের সময়ে অতিরিক্ত আঁশযুক্ত খাবার বা কাঁচা সব্জি কারও কারও সমস্যা বাড়াতে পারে। তাই শরীরের সহ্যক্ষমতা বুঝে খাবার বেছে নিন। 

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার