গরমে শরবতে চিনির বদলে কেন দেবেন মধু? শরীর সুস্থ রাখতে যা বললেন বিশেষজ্ঞরা…

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম পড়তেই শরবত, লস্যি, লেবুর জল বা ঠান্ডা পানীয়ের চাহিদা বাড়ে ঘরে ঘরে। তবে এবার সেই শরবত গুলিতে চিনির বদলে জায়গা করে নিচ্ছে মধু। স্বাস্থ্য সচেতনতার বাড়বাড়ন্তে বহু ভারতীয় এখন পরিশোধিত চিনির পরিবর্তে প্রাকৃতিক মধুকেই বেছে নিচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে মধু কি সত্যিই চিনির চেয়ে স্বাস্থ্যকর? বিশেষজ্ঞরা বলছেন, উত্তর ‘হ্যাঁ’, তবে কিছু শর্ত সাপেক্ষে। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরিশোধিত সাদা চিনি শরীরে প্রদাহ বৃদ্ধি, ওজন বাড়ানো এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ানোর মতো সমস্যার জন্য দায়ী। অন্যদিকে, কাঁচা মধুতে থাকে প্রাকৃতিক এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান, যা শরীরের জন্য তুলনামূলকভাবে বেশি উপকারী। কাঁচা মধু সরাসরি মৌচাক থেকে সংগ্রহ করা হয় এবং এতে অতিরিক্ত তাপ বা প্রক্রিয়াজাতকরণ করা হয় না, ফলে এর পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।

আরও পড়ুন: ১৫ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সোশ্যাল মিডিয়া

এক বিশেষজ্ঞ জানিয়েছেন, কাঁচা মধু একটি তুলনামূলক লো-গ্লাইসেমিক বিকল্প, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। গরমকালে এটি শরীরকে সতেজ রাখতে, হজমশক্তি উন্নত করতে এবং কিছু সংক্রমণ প্রতিরোধে সহায়ক হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন-মধু স্বাস্থ্যকর হলেও এটি এক ধরনের প্রাকৃতিক চিনি এবং এতে ক্যালোরি কম নয়। অতিরিক্ত মধু খেলে ওজন বাড়া বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই পরিমিত পরিমাণে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।

কীভাবে বুঝবেন মধু খাঁটি কি না?
খাঁটি মধু চেনার জন্য কয়েকটি সহজ উপায় রয়েছে-জলে দিলে আসল মধু নিচে বসে যায়, টিস্যুতে দিলে সহজে চুইয়ে পড়ে না, আর দেশলাই কাঠিতে লাগিয়ে জ্বালালে খাঁটি মধু থাকলে কাঠি জ্বলে ওঠে। বিশেষজ্ঞদের মতে, কাঁচা ও বিশুদ্ধ মধু যদি সঠিক পরিমাণে খাওয়া হয়, তবে তা শুধু চিনির বিকল্প নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাপনেরও অংশ হতে পারে।

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর