১৫ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সোশ্যাল মিডিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন আসক্তি কমাতে বড় পদক্ষেপ নিতে চলেছে গ্রিস। দেশটির সরকার ঘোষণা করেছে, ২০২৭ সাল থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। ইউরোপে ডিজিটাল নিরাপত্তা নিয়ে এটি অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস জানান, শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম, ঘুমের সমস্যা, উদ্বেগ এবং সোশ্যাল মিডিয়া আসক্তি ক্রমশ বাড়তে থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁর মতে, দীর্ঘ সময় মোবাইল বা স্ক্রিনের সামনে কাটানোর ফলে শিশুদের মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না এবং সামাজিক মাধ্যমে অন্যদের সঙ্গে তুলনা বা নেতিবাচক মন্তব্যের কারণে তাদের মানসিক চাপ বেড়ে যায়।

আরও পড়ুন: গরমে শরীর ও মনকে সুস্থ রাখতে আয়ুর্বেদের সহজ টিপস

প্রধানমন্ত্রী বলেন, বহু অভিভাবক অভিযোগ করেছেন যে তাঁদের সন্তানরা রাত জেগে ফোন ব্যবহার করছে, পর্যাপ্ত ঘুমাচ্ছে না এবং ক্রমশ উদ্বেগপ্রবণ হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটেই সরকার কঠোর নীতির পথে হাঁটছে। এক সাম্প্রতিক জনমত সমীক্ষা অনুযায়ী, গ্রিসের প্রায় ৮০ শতাংশ নাগরিক এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এর আগে দেশটির সরকার স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে এবং অভিভাবকদের জন্য বিশেষ ‘প্যারেন্টাল কন্ট্রোল’ প্ল্যাটফর্ম চালু করেছে, যাতে সন্তানদের স্ক্রিন-টাইম নিয়ন্ত্রণ করা যায়। মিতসোেতাকিস জানান, শুধু গ্রিস নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে একই ধরনের নীতি চালু হওয়া উচিত। তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনকে চিঠি লিখে ইইউ-জুড়ে ডিজিটাল ব্যবহারের ন্যূনতম বয়স ১৫ বছর করার প্রস্তাব দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে বিশ্বে প্রথম দেশ হিসেবে নজির গড়ে। এখন গ্রিসও সেই পথেই হাঁটছে। বিশ্লেষকদের মতে, আগামী দিনে আরও বহু দেশ শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে একই ধরনের আইন আনতে পারে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি