ঘন ঘন প্যারাসিটামল খান ? একদিনে কতগুলো খেতে পারবেন সেই খবর রাখেন কি !

Share:

নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া ক্রমাগত বদলাচ্ছে কখনো ঝেঁপে বৃষ্টি তো কখনো গনগনে রোদ। এইসসময় পুষ্টিকর খাবার ও সুঅভ্যেসের প্রতি বিশেষ ধ্যান না দিলে বেকায়দায় পড়তে হবে। কেননা এই সময় অসুস্থতা হওয়ার প্রবণতা বেশি থাকে। অনেকেই আছেন যারা জ্বর সর্দিতে ঘন ঘন প্যারাসিটামল খেয়ে থাকেন। নিজের বিপদ নিজেরাই ডেকে আনছেন তো ?  আপনি কী জানেন একদিনে কটা প্যারাসিটামল খেতে পারবেন। তবে জেনে নিন এই নিয়ে কি বলছে বিশেষজ্ঞরা।

দিন দিন প্যারাসিটামলের জনপ্রিয়তা বাড়ছে। কেননা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে। এই ওষুধ খাওয়ার পর তা দ্রুত কাজ শুরু করে দেয়। যার ফলে কমে যায় জ্বর। পাশাপাশি এটি মাথা ব্যথা গায়ে হাতে ব্যথাও দূর করে। তাই অনেকে প্যারাসিটামলকে বেছে নেয় সামান্য সর্দি জ্বর হলেই।

অনেকেরই মনে প্রশ্ন থাকে জ্বরের সময় দিনে ঠিক কতগুলি প্যারাসিটামল খাওয়া উচিত ?  এই নিয়ে কলকাতা শহরের বিশিষ্ট এক চিকিৎসক ডা: আশিস মিত্র জানান,নিয়ম মেনে খেতে হবে প্যারাসিটামল। ঘনঘন প্যারাসিটামল খেলে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

একজন ব্যক্তি কটা প্যারাসিটামল খেতে পারে : একজন ব্যক্তি দিনে ৫ টি প্যারাসিটামল খেতে পারেন। এক্ষেত্রে ৪ ঘণ্টা অন্তর অন্তর এই ওষুধ খাওয়া যায়। তবে সর্বোচ্চ ৬ টি অবধি খাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ৬টি প্যারাসিটামল খাওয়ার দরকার পড়ে না।বরং দিনে ৪টি খেলেই জ্বর নিয়ন্ত্রণে চলে আসে।

অহেতুক প্যারাসিটামল খাবেন না : পাশাপাশি সচেতন করছেন যে,অহেতুক অত্যধিক সংখ্যায় প্যারাসিটামল খাওয়া উচিত নয়। আর চেষ্টা করুন জ্বর এলেই প্যারাসিটামল খাওয়ার। জ্বর কমে গেলে বা জ্বর না এলে এই ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তবে এই নিয়ে চিকিৎসকের কাছে পরামর্শ নিন। স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা অনুযায়ী পরামর্শ দিয়ে থাকে একজন চিকিৎসক।

তাই বলে ব্যথা থেকে মুক্তি পেতে রোজ রোজ এই ওষুধ খাওয়া চলবে না। এই ভুল করলেই বিপদে পড়বেন। নানান জটিল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

খালিপেটে কখনোই প্যারাসিটামল নয় : খাবার না খেয়ে প্যারাসিটামল খাওয়া চলবে না। এর ও কিছু নিয়ম রয়েছে। বেশি কিছু খেতে না পারলে অল্প কিছু খাবার খাওয়ার পর প্যারাসিটামল জল দিয়ে গিলে নিন।

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫