কীভাবে প্রতিরোধ করবেন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান দিনে বিশেষত মহিলাদের মধ্যে একটি অত্যন্ত পরিচিত অসুখ ইউরিন ইনফেকশন (Urine infection) বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (UTI)। মুত্রাশয়ে জীবণু সংক্রমণের ফলে এই রোগ দেখা দেয়। এই রোগে মুত্রাশয়ে ছাড়াও কিডনি এবং মূত্রনালীতেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাই একে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। দীর্ঘ দিন এই রোগে ভুগলে কিডনি ও মুত্রাশয়ে জটিল সমস্যা দেখা দিতে পারে। এমনকি কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে রক্তের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা শরীরে। কিন্তু মারাত্মক এই অসু্খের লক্ষন গুলি কী কী? এবং কীভাবেই বা প্রতিরোধ করবেন বিপদজনক অসুখ তা অনেকেই বুঝে উঠতে পারেন না।

ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের লক্ষণ গুলি কী কী

ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআইয়ের লক্ষণ গুলি হল প্রস্রাবের সময় মুত্রনালী ও মুত্রছিদ্রে জ্বালাপোড়া করতে থাকে, প্রস্রাবের হার কমে যায় এবং ঘনঘন প্রস্রাব পায়। শুধু তাই নয় প্রস্রাবের রং লালচে হয়ে যায় এবং প্রস্রাব দুর্গন্ধ হয়। অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্তও পরতে থাকে। সমস্যা গুরুতর হয়ে উঠলে পেট ও কোমরের মাঝা বরাবর ব্যথা অনুভব হয়। নারীদের গোপনাঙ্গে ব্যথা এবং পুরুষদের মলদ্বারে ব্যথা হয়। এছাড়াও জ্বর আসে। সঙ্গে শীত অনুভুত হয়। এবং বমি বমি ভাব ও বমি হতে থাকে।

ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কেন হয়?

১। পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার ফলে এই সংক্রমণ দেখা দেয়। শরীরে জলশূন্যতার কারণে মূত্রথলিতে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়।

২। এছাড়া নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই টাইট অন্তর্বাস পরেন। টাইট অন্তর্বাস ব্যবহারের ফলে যৌনাঙ্গ অতিরিক্ত আর্দ্র অবস্থায় থাকে। এর ফলে শরীরের এই অংশে জীবাণু বৃদ্ধি পায়।

৩। প্রস্রাব বা মলত্যাগের পর গোপনাঙ্গ ভাল ভাবে পরিষ্কার না করার কারণেও হতে পারে ইউটিআই। পাশপাশি সহবাসের পরও গোপনাঙ্গ অনেকে পরিস্কার করেন না। এটিও ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের অন্যতম কারণ।  

৪। দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার কারণেও ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। প্রস্রাব বেশিক্ষণ চেপে রাখলে মূত্রাশয়ে ব্যাকটেরিয়া তৈরি হওয়ার সম্ভবনা থাকে যা মুত্র নালীতে ছড়িয়ে পড়ে।

৫। অনেক ক্ষেত্রে মেনোপজের সময়ও মহিলাদের ইউটিআিইয়ের সমস্যা দেখা দিতে পারে।

৬। পাবলিক টয়লেট ব্যবহারের ফলেও ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।

ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রতিরোধের উপায়ঃ

১। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রতিরোধের প্রথম এবং প্রধান উপায় হল প্রচুর পরিমানে জল ও তরল পানীয় খেতে হবে। এবং নিয়মিত প্রস্রাব ত্যাগ করতে হবে।

২। বাইরে বের হলে ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে পাবলিক টয়লেট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। বিশেষত পাবলিক টয়লেট ব্যবহারের ক্ষেত্রে ভারতীয় টয়লেট ব্যাবহার করাই ভালো এতে সংক্রমণের ঝুঁকি কমে। বিশেষজ্ঞদের মতে ওয়েস্টার্ন টয়লেট ব্যাবহারে ইউটিআিইয়ে আক্রান্ত হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায়।

৩। অপরিষ্কার পোশাক ব্যাবহার করা উচিত নয়। বিশেষত অপরিস্কার এবং ভেজা অন্তর্বাস একেবারেই ব্যাবহার করা চলবে না।

৪। দীর্ঘসময় একই অন্তর্বাস ব্যবহার করবেন না। অন্তর্বাস নিয়মিত পরিস্কার করে পারলে রোদে শুকিয়ে নিন।

৫। গোপনাঙ্গ পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন স্নানের সময় ছাড়াও মুত্র ও মলত্যাগের পর এবং যৌনমিলনের পর গোপনাঙ্গ পরিস্কার করা প্রয়োজন।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা