হাঁটুর সমস্যায় ভুগছেন ?৫ নিয়ম মানলেই উপকার মিলবে হাতেনাতে

Share:

নিজস্ব প্রতিনিধি : আজকাল অনেকেরই হাঁটুর ব্যথা সমস্যা বেড়েছে। বয়স ৩০ পেরোলেই শুরু হয়ে যায় হাঁটুর সমস্যা। এতে চলাফেরা থেকে শুরু করে উঠতে বসতেও সমস্যা হয় অনেকের। অনেকে আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারেন না এই সমস্যায়। তবে আপনি কী জানেন কিছু নিয়ম মানলে দূরে থাকা যায় হাঁটুর সমস্যা থেকে। এই নিয়ে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি কম বয়সীদেরও কীভাবে সতর্ক থাকতে হবে এই নিয়েও পরামর্শ দিচ্ছেন। কোন নিয়মে কমবে হাঁটু ক্ষয় ? তবে জেনে নিন কোন নিয়মে বাড়বে হাড়ের মজবুতি! রেহাই পাবেন হাঁটুর সমস্যা থেকে।

নিয়মিত পায়ের ব্যায়াম : রোজ ব্যায়াম করা জরুরী। অলস হয়ে থাকলে চলবে না। প্রতিদিন একজন সুস্থ স্বাভাবিক মানুষের অন্তত ২০ থেকে ৩০ মিনিট ব্যায়াম করা প্রয়োজন। বিশেষ করে , স্কোয়াট, মাঙ্কি কিকের মতো পায়ের ব্যায়াম নিয়মিত করতেই হবে। তাহলেই হাঁটুর জোর বাড়বে। হাড় হবে মজবুত।

পায়ের স্ট্রেচিং : বিশেষজ্ঞরা বলছে শুধু ওয়াক আউট যথেষ্ট নয় পাশাপাশি রোজ দিনে অন্তত ১৫ মিনিট পায়ের স্ট্রেচিং করুন। এগুলি পায়ের পেশির নমনীয়তা বাড়ায়। এক্ষেত্রে হ্যামস্ট্রিং স্ট্রেচিং, কাফ মাসল স্ট্রেচিং এবং কুয়াড্রিসেপ মাসল স্ট্রেচিং করতে পারেন।

সঠিক পুষ্টিসমৃ্দ্ধ ডায়েট : রোজ পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়া ভীষণ প্রয়োজন। বিশেষ করে আয়রন,ক্যালশিয়াম ও খনিজ সমৃদ্ধ খাবার।ডায়েটে মরশুমি ফল ও শাক সবজির উপর ভরসা রাখুন।

কমফর্টেবল জুতো : জুতো ভালো না হলে শরীরের ভার পায়ের উপর ঠিকঠাক পড়ে না। ফলে হাঁটুতে ব্যথা বাড়ে। চেষ্টা করুন ভাল জুতো পরতে। সেক্ষেত্রে আপনি ঘরে ভাল হাওয়াই চপ্পল পড়েও কাজ করতে পারেন।

এছাড়াও ওজন কমানো এক্ষেত্রে খুব জরুরী। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন। সাইকেল চালান বা সাঁতার কাটুন। অথবা জিমে গিয়ে ঘাম ঝরাতে পারেন। এর পাশাপাশি তেল স্বাস্থ্যকর খাবারের উপর জোর দিন। বিকেলের দিকে এক মুঠো ড্রাই ফ্রুটস খেতে পারেন। এতে উপকার পাবেন।

উল্লেখ্য, স্বাস্থ্যঝুঁকি থাকলে কিংবা আপনার ডায়েটে কি রাখবেন এই নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা