অম্বানি থেকে টাটা, ভারতীয় ধনকুবেরদের গাড়ির সংগ্রহ দেখলে চোখ কপালে উঠবে!

আপনি ধনকুবের (Billionaires) চিনবেন কোন উপায়ে? অট্টালিকার মতো বাড়ি, বিলাশবহুল জীবনযাপণ এবং অবশ্যই নামী-দামী গাড়ির সংগ্রহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি ধনকুবের (Billionaires) চিনবেন কোন উপায়ে? অট্টালিকার মতো বাড়ি, বিলাশবহুল জীবনযাপণ এবং অবশ্যই নামী-দামী গাড়ির সংগ্রহ। সকলের গ্যারাজেই রয়েছে বেশ কয়েকটি করে দুর্ধর্ষ সব চারচাকা গাড়ির সংগ্রহ। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় ধনকুবেরদের সবথেকে পছন্দের গাড়িই বা কোনটি?

মুকেশ আম্বানি-

বর্তমানে ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়্যারম্যান মুকেশ অম্বানি। মুম্বইয়ে তাঁর বিশাল বাড়ি আন্টালিয়ার গ্য়ারাজে নামী বিদেশি গাড়ির ছড়াছড়ি। প্রত্যেকটিই অতি বিলাসবহুল এবং দামী গাড়ি। অম্বানির গ্যারেজের সবচেয়ে দামী গাড়িটি হল রোলস রয়েস ফ্যান্টম সিরিজ এইচ ইবিডব্লু। এই মডেলটির দাম ৮-১০ কোটি টাকার মধ্যে। কিন্তু মুকেশ আম্বানি যেটি কিনেছিলেন সেটি নিজের পছন্দে সাজিয়ে নিয়েছিলেন। ফলে গাড়িটি সাজানো-গোছানোর পর দাম পড়েছিল প্রায় ১৫ কোটি টাকা। এটিই তাঁর সবচেয়ে পছন্দের গাড়ি। তবে তাঁর গ্যারেজের শোভা বর্ধন করে মার্সিডিজ-বেঞ্জ এস ক্লাস, মার্সিডিজ-মেব্যাক এস ৬৬০ পুলম্যান গার্ড, বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার, বেন্টেগা, অ্যাস্টন মার্টিন র‌্যাপিড, বিএমডব্লিউ ৭৬০ লি-এর মতো গাড়ি।

গৌতম আদানি-

সদ্য মুকেশ অম্বানিকে পিছনে ফেলে হয়েছেন ভারতের ধনীতম ব্যক্তি। তিনি আদানি গোষ্ঠীর ডিরেক্টর তথা প্রতিষ্ঠাতা গৌতম আদানি। তাঁর গ্য়ারেজেও যে নামী-দামী গাড়ির সারি থাকবে সেটা স্বাভাবিক। তাঁর সংগ্রহে রয়েছে ফেরারি ক্যালিফোর্নিয়া, বিএমডব্লু সেভেন সিরিজ, রোলস-রয়েস গোস্ট-এর মতো কিছু অসাধারণ গাড়ি। তবে এর মধ্যে গৌতম আদানির সবচেয়ে প্রিয় গাড়ি হল রোলস-রয়েস গোস্ট। এই গাড়িটি নিজের পছন্দে সাজিয়ে তুলতে তাঁর খরচ পড়েছিল ৭ কোটি টাকার বেশি।

রতন টাটা-

ভারতীয় ধনকুবেরদের মধ্যে একমাত্র ব্যতিক্রমী হলেন রতন টাটা। তিনি বিলাসবহুল জীবনযাপন থেকে কিছুটা বিরত। তবে তাঁর গাড়ির শখ সর্বজনবীদিত। রতন টাটার সংগ্রহে রয়েছে মার্সিডিজ এসএল ৫০০, মাসেরটি কোয়াট্রোপোর্ট, ক্যাডিলাক এক্সএলআর এবং ক্রিসলার সেব্রিং-এর মতো দুর্দান্ত সব গাড়ি। তবে তাঁর নিজের সবচেয়ে পছন্দের গাড়িটি হল লাল টুকটুকে ফেরারি ক্যালিফোর্নিয়া। যার দাম তিন কোটি টাকার বেশি। বর্তমানে জাগুয়ার ও টাটা মোটরসের মতো দুটি প্রথম সারির গাড়ি প্রস্তুতকারী সংস্থার মালিক রতন টাটা সুযোগ পেলেই ফেরারি ক্যালিফোর্নিয়া নিয়ে বেড়িয়ে পড়েন মুম্বইয়ের রাস্তায়।

আদর পুনাওয়ালা-

বলা যেতে পারে দেশের সেরা গাড়িটি রয়েছে আদর পুনাওয়ালার গ্যারেজে। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা একটি ব্যাটমোবিলের মালিক। আদতে এটি মার্সিডিজ এস৩৫০ গাড়ি, যা কাস্টোমাইজ করে ব্যাটমোবাইলের রূপ দেওয়া হয়েছে। লিমিটেড এডিশনের গাড়িটি খুবই কম সংখ্যক মানুষের সংগ্রহে রয়েছে ব্যাটমোবাইল গাড়ি। যে গাড়ি কমিক চরিত্র ব্যাটম্যানকে ব্যবহার করতে দেখা যায়। তবে আদর পুনাওয়ালার সংগ্রহে রয়েছে ফেরারি ৩৬০ স্পাইডার, রোলস-রয়েস ফ্যান্টম, পোর্শে কেয়েন, বিএমডব্লু সেভেন সিরিজ, মার্সিডিজ-বেঞ্জ এস৬০০, বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার এবং আরও বেশ কয়েকটি দামী গাড়ি।

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা