চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসছে কৃষ্ণ জন্মাষ্টমী! জেনে নিন দিনক্ষণ ও শুভযোগ সম্পর্কে

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  প্রত্যেক বছর ভাদ্রপদমাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই বছরও কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর আলাদা তাৎপর্য রয়েছে। আপনি কী জানেন এইবছর কবে পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী ? তবে অষ্টমী তিথি ও পুজোর শুভক্ষণ সম্পর্কে জেনে নিন।

জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে ভগবান শ্রীকৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়।হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটিকে বিভিন্ন আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকেন। ধর্মীয় মতে, শ্রীকৃষ্ণ হল বিষ্ণুর অষ্টম অবতার।

হিন্দু পুরাণ অনুসারে, আজ থেকে প্রায় ৫ হাজার ২ শো বছর আগে, দাপর যুগে রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা চলছিল, ঠিক সেই সময় বাসুদেব ও দেবকীর ঘরে জন্ম নেন বিষ্ণুর অষ্টম অবতার।

কৃষ্ণ জন্মাষ্টমীর সময়,তিথি ও শুভক্ষণ : অষ্টমী তিথি শুরু হবে ২৬ অগস্ট ২০২৪, ভোর ৩টে ৪০ মিনিটে। শেষ হবে ২৭ অগস্ট ২০২৪, সকাল ২টো ২০ মিনিটে।অর্থাৎ এই বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি পড়ছে ২৬ অগস্ট ২০২৪। ২৬ তারিখ মধ্য রাত থেকে কৃষ্ণ পুজো হবে।

শুভ যোগ :  এই বছর ২৬ অগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হবে। শাস্ত্র অনুযায়ী এই যোগে জন্মাষ্টমী ব্রত করলে বিশেষ পুণ্য ফল লাভ করা যায়। মনে করা হয়, কোন ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করলে, ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করেন। মৃত্যুকষ্ট থেকে মুক্তি পায় সেই ব্যক্তি।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশে কী কী নিয়ম মানলে মিলবে দীর্ঘস্থায়ী সুখ শান্তি?

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ