জেনে নিন, রাতে কোন কোন খাবার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে

তাই অনেক রকম খাবার এবং শাকসবজি রাতে খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। এই খাবার গুলি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও ঘুমের জন্য নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেরই সারা রাত জেগে থেকে সকালে ঘুমানোর অভ্যাস রয়েছে। কেউ পড়াশোনা করেন বা কেউ নাইট ডিউটি। তবে যারা কাজ না থাকলেও সারা রাত জেগে থাকেন, তাঁদের মধ্যে স্বাভাবিকভাবেই ঘুমের অভাব লক্ষ্য করা যায়। কিন্তু জানেন কি, রাতের খাবার ঘুম না হওয়ার অন্যতম কারণ। আপনি যে খাবারটি খাবেন তাতেও সমস্যার দেখা দিতে পারে। তাই অনেক রকম খাবার এবং শাকসবজি রাতে খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। এই খাবার গুলি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও ঘুমের জন্য নয়। জেনে নিন, রাতে বিশেষজ্ঞরা কী কী খেতে না করেন। যেমন-

বেগুন: টমেটোর মতো বেগুনে উচ্চ পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকার কারণে নোরপাইনফ্রিনের মাত্রা বেড়ে যায়। এটি শরীরকে সক্রিয় রাখে। তাই রাতের খাবারে এই সব্জি না রাখাই ভাল।

শসা: বিশেষজ্ঞদের মতে,বেশি পরিমাণে শসা খেলে পেট ভরা ও পরিতৃপ্ত বোধ হয়। তাই রাতে এই ফলগুলিকে এড়ানোই উচিত, নয়তো ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

​ফুলকপি: ফুলকপি সাধারণভাবে স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু এই সবজি আপনার ভালো ঘুমের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে। কারণ এতে রয়েছে ফাইবার, যা হজম করতে দেরি করে।

​ব্রকলি: ব্রকলি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও রাতে ভুলেও খাবেন না এই সব্জি। কারণ ব্রকলিতে উপস্থিত ফাইবার হজম হতে বেশি সময় নেয়, যার ফলে রাতের ঘুমের ব্যাঘাত ঘটে। পাশাপাশি সকালে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও হতে পারে এই সব্জি খাওয়ার কারণে।

​দই: বিশেষজ্ঞদের মতে, দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু রাতে একেবারেই খাওয়া উচিত নয় দই। কারণ এর প্রভাবে গরম বোধ হয় এবং হজম হতেও সময় লাগে। যার কারণে সারা রাত অস্থির বোধ হয়, ঘুম আসেনা।

টমেটো: টমেটো খেলে ঘুমের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি মূলত টাইরামিনের কারণে হয়, মস্তিষ্কের কার্যকলাপ বাড়ানোর ফলে ঘুম আসতে বিলম্বিত হয়।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ