জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে ‘তুলসি মঞ্জরী’ নিবেদন করুন, দূর হবে অর্থের অভাব

এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ১৬ অগস্ট, শনিবার। ধর্মীয় মতে, ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতা খুবই পছন্দ করেন। এমনকী হিন্দুধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দিন দুয়েক বাদেই জন্মাষ্টমী তথা শ্রীকৃষ্ণের জন্মদিন। প্রতিবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেশজুড়ে কৃষ্ণ জন্মোৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। হিন্দুধর্মে এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ১৬ অগস্ট, শনিবার। ধর্মীয় মতে, ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতা খুবই পছন্দ করেন। এমনকী হিন্দুধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়।

বিশ্বাস করা হয় যে, সম্পদের দেব-দেবী লক্ষ্মী তুলসী গাছে বাস করেন। এমনটাও বিশ্বাস আছে যে, যদি জন্মাষ্টমীর আগে ঘরের তুলসী গাছে কুঁড়ি দেখা দেয়, তাহলে এর সঙ্গে সম্পর্কিত কিছু প্রতিকার করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক, এই বিশেষ ব্যবস্থাগুলি কী কী, যা ব্যক্তি গ্রহণ করলে সুখ ও সম্পদ অর্জন করতে পারেন। জন্মাষ্টমীর আগে তুলসী কুঁড়ি বা তুলসি মঞ্জরী লাল কাপড়ে মুড়িয়ে বাড়ির টাকার জায়গায় রাখতে হবে।

এতে সংসারে আয় বৃদ্ধি হয় এবং আর্থিক অবস্থার উন্নতি হয়। পাশাপাশি জন্মাষ্টমীর দিন, গঙ্গাজলের সঙ্গে তুলসীর কুঁড়ি মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন। এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে ইতিবাচকতা ছড়িয়ে পড়ে। এছাড়াও জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে তুলসি মঞ্জরী নিবেদন অত্যন্ত শুভ। এটি জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় রাখে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি