আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্প জায়গার ঘর, নেই আলমারি অথচ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়ের স্তূপ? ঘর কীভাবে গুছানো যাবে তা ভেবে ভেবে অনেকেই কূল পান না কারণ এই সমস্যা যেন নিত্যদিনের। পোশাক রাখতে গিয়ে অনেকেই ঘরের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত জায়গা খুঁজে বেড়ান। তবে আলমারি না থাকলেও চিন্তার কারণ নেই। একটু বুদ্ধি আর সঠিক পরিকল্পনা থাকলেই ঘরের অব্যবহৃত জায়গাগুলোকেই বানিয়ে নেওয়া যায় কাপড় রাখার দারুণ স্টোরেজ হিসেবে। ফলে কম জায়গাতেও ঘর থাকবে পরিপাটি, আর প্রয়োজনের সময় হাতের কাছেই মিলবে পছন্দের পোশাক। কীভাবে আলমারি ছাড়া রাখবেন জামা-কাপড় জেনে নিন। 

১. খোলা কাপড়ের তাক

ঘরে আলমারি রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকলে, একটি খোলা কাপড়ের র‍্যাক ব্যবহার করার কথা ভাবতে পারেন। এই র‍্যাকটি ঘরের যেকোনো খালি দেওয়াল ঘেঁষে রাখা যায়। আপনি এতে আপনার প্রতিদিনের পোশাক ঝুলিয়ে রাখতে পারেন। এছাড়াও, র‍্যাকটির নিচে যদি একটি তাক থাকে, তবে আপনি জুতো, ব্যাগ বা অন্যান্য পোশাকও রাখতে পারবেন। 

২. ফাঁকা দেওয়ালকে বানান স্টোরেজ

ঘরের দেওয়াল অনেক সময় অব্যবহৃতই থেকে যায়। সেই জায়গাতেই শেলফ তৈরি করে জিন্স, টি-শার্ট, সোয়েটার ও ব্যাগ রাখা যেতে পারে। শেলফের নিচে একটি রড লাগালে শার্ট বা ড্রেস ঝুলিয়ে রাখার ব্যবস্থাও হয়ে যাবে। ছোটখাটো জিনিস গুছিয়ে রাখতে ব্যবহার করতে পারেন স্টোরেজ বাস্কেট। 

৩. অব্যবহৃত বই রাখার তাক ব্যবহার করুন 

বাড়িতে পুরনো বা অব্যবহৃত বুকশেলফ থাকলে সেটিকে শুধু বই রাখার জন্য ফেলে রাখবেন না। সেটিই হয়ে উঠতে পারে কাপড় রাখার জায়গা। শেলফে টি-শার্ট, জিন্স, সোয়েটার ও ব্যাগ রাখা যায়। প্রয়োজন হলে মাঝের অংশে একটি রড লাগিয়ে ঝুলিয়ে রাখা পোশাকের ব্যবস্থাও করা সম্ভব।

৪. বিছানার নিচের জায়গা কাজে লাগান

বিছানার নিচের জায়গাটি সাধারণত খালি পড়ে থাকে। অথচ এই জায়গাটিই হতে পারে বাড়তি স্টোরেজ স্পেস। স্টোরেজ বক্স, কনটেনার, রোলিং ড্রয়ার বা পুরনো ড্রয়ার ব্যবহার করে এখানে এমন পোশাক রাখতে পারেন, যেগুলি প্রতিদিন প্রয়োজন হয় না। বিশেষ করে বিভিন্ন মরশুমের পোশাক রাখার জন্য এই জায়গা বেশ কার্যকর। 

৫. ল্যাডার ও দেওয়ালের হুক ব্যবহার করুন

ঘরের কোনও কোণে কাঠ বা ধাতুর ল্যাডার রেখে সেটিকে পোশাক ও অ্যাক্সেসরিজ রাখার কাজে ব্যবহার করা যায়। স্কার্ফ, ব্যাগ বা টুপি ঝোলানোর জন্য এটি বেশ সুবিধাজনক। একইভাবে দেওয়ালে হুক লাগিয়েও শার্ট, ট্রাউজার, বেল্ট, স্কার্ফ ও হ্যান্ডব্যাগ ঝুলিয়ে রাখা যায়। এতে জায়গাও বাঁচে ও আর ঘর দেখতে গোছানো লাগে। 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর