আজ মার্গশীর্ষ অমাবস্যায় এই স্থানগুলিতে দীপ জ্বালান, পাবেন পূর্বপুরুষের আশীর্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে মার্গশীর্ষ অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। এই তিথিটি ভগবান বিষ্ণুর পুজো, পূর্বপুরুষের কাছে প্রার্থনা এবং দান করার জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, যদি এই দিনে নিষ্ঠার সঙ্গে এবং নিয়মিতভাবে পুজো করা হয়, তাহলে ব্যক্তির জীবন থেকে নেতিবাচকতা দূর হয়। পাশাপাশি ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। চলতি বছর, মার্গশীর্ষ অমাবস্যা পালিত হচ্ছে আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর। এই দিনে পবিত্র নদীতে স্নান, উপবাস, দান এবং ভগবান বিষ্ণুর  পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। শাস্ত্র অনুসারে, এই দিনে তিলের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।তিলের তেল শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়। তিলের তেলের প্রদীপ জ্বালালে গ্রহের বাধা, নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্য দূর হয়।

তিলের তেলের প্রদীপ কেন জ্বালাবেন

তিলের তেলের প্রদীপ জ্বালালে পূর্বপুরুষদের আত্মার শান্তি হয়, পাশাপাশি তাঁদের আশীর্বাদ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। তিলের তেল খারাপ আত্মাদের তাড়াতে সাহায্য করে। এই দিনে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য তিলের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। এটি শনির সাড়ে সাতী এবং ঢাইয়ার কুপ্রভাব থেকেও মুক্তি দেয়। রাশিফলের ক্ষেত্রে শনি গ্রহ অত্যন্ত শক্তিশালী।

কতগুলি দীপ জ্বালাবেন

জ্যোতিষীদের মতে, এই বিশেষ অমাবস্যায় ১১টি তিলের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতিটি প্রদীপের নিজস্ব তাৎপর্য এবং স্থান রয়েছে। প্রদীপও কিন্তু ব্যক্তির জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আনার জন্য সহায়ক ভূমিকা পালন করে।

কোথায় দীপ জ্বালাবেন

প্রথম প্রদীপটি দেবাদিদেব মহাদেবের সামনে জ্বালানো উচিত। শিবের সামনে তিলের তেলের প্রদীপ জ্বালালে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে স্থিতিশীলতা আসে।

দ্বিতীয় প্রদীপ জ্বালান শনিদেবের সামনে। শনিদেবের সামনে প্রদীপ জ্বালালে শনি দোষ, সাড়ে সাতী বা ঢাইয়ার প্রভাব কমে যায়।

পূর্বপুরুষদের স্মরণ করে তৃতীয় প্রদীপ জ্বালানো উচিত। পূর্বপুরুষদের স্মরণে প্রদীপ জ্বালালে তাঁদের আত্মার শান্তি হয় এবং ঘর থেকে পিতৃদোষ দূর হয়।

চতুর্থ প্রদীপ বাড়ির প্রধান প্রবেশপথে জ্বালানো উচিত। দরজায় প্রদীপ জ্বালালে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা পায়। ইতিবাচকতা বৃদ্ধি পায়।

পঞ্চম প্রদীপ জ্বালান অশ্বত্থ গাছের নীচে। বলা হয় যে অশ্বত্থ গাছে পূর্বপুরুষ এবং দেবতা উভয়েরই বাস। এখানে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবতাদের আশীর্বাদ উভয়ই লাভ করা যায়।

ষষ্ঠ প্রদীপ জ্বালান বাড়ির ছাদে। ছাদ রাহুর সঙ্গে সম্পর্কিত। এখানে প্রদীপ জ্বালালে রাহু-কেতুর অশুভ প্রভাব কমে।

অন্যান্য প্রদীপ ঘরের বিভিন্ন কোণে যেমন রান্নাঘর, তুলসী মঞ্চের কাছে, ঠাকুর ঘর বা উঠোনে রাখা যেতে পারে।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন