লোভে পড়ে অতিরিক্ত দুধ খাচ্ছেন ? অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো !

Share:

নিজস্ব প্রতিনিধি : দুধ খাওয়ার লোভ সামলাতে পারছেন না ? কিন্তু অতিরিক্ত দুধ খেলেই হতে পারে নানাবিধ সমস্যা। দুধ আমাদের জন্য সুষম পানীয়, পুষ্টিগুণে ভরপুর। নিয়মিত দুধ খেলে শরীরে পুষ্টির ঘাটতি থাকে না এটা যেমন ঠিক, তেমনই অতিরিক্ত খেলে শরীরে হতে পারে নানাবিধ সমস্যা।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের রিপোর্ট অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষ রোজ ৬০০ মিলিগ্রাম দুধ খেতে পারেন। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রত্যেকদিন দুই গ্লাস দুধ খেতে পারেন সর্বোচ্চ। ১০ থেকে ১৮ বছর বয়সী মানুষ সারা দিনে ৮০০ মিলিগ্রাম দুধ খেতে পারেন। তবে বয়সের সাথে সাথে দুধ খাওয়ার পরিমাণ কমানো উচিত।

রিসার্চে বলা হয়েছে, এক গ্লাস দুধে থাকে ৫ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হতে পারে স্ট্রোক বা কার্ডিওভাসকুলার রোগ।

অতিরিক্ত দুধ খেলে যা যা সমস্যা হতে পারে :

হজমজনিত সমস্যা :  অতিরিক্ত দুধ খেলে শরীরে তার প্রতিক্রিয়া হিসেবে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। এমনকী পেট খারাপ, ডায়ারিয়া পর্যন্ত হতে পারে। তাই নির্দিষ্ট পরিমাণে দুধ খাওয়া উচিত।

আয়রনের ঘাটতি :  প্রচুর পরিমাণে দুধ খেলে আয়রনের ঘাটতি হতে পারে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা মারাত্মক ক্ষতি করে। এর কারণে বাচ্চারা রক্তাল্পতায় সমস্যায় ভুগতে পারে।

পুষ্টির ঘাটতি :  কথাটা শুনতে অবাক লাগলেও অতিরিক্ত পরিমাণে দুধ খেলে পুষ্টির ঘাটতি হতে পারে। যেমন প্রচুর দুধ খেলে পেট ভর্তি থাকে বলে অনান্য পুষ্টিকর খাবার খাওয়ার ইচ্ছেই চলে যায়। এতে শরীরে পুষ্টির ঘাটতি থেকে যায়।

এছাড়াও প্রচুর দুধ খেলে ত্বকে ব্রণের সমস্যা হতে পারে।

সচেতনতা :  কতটুকু পরিমাণে দুধ খাবেন, কখন খাবেন , এবং স্বাস্থ্যঝুঁকি থাকলে দুধ খাবেন না কি না, এই বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২