৫৩-তেও যেন ৩০-এর জেল্লা! ৪০ পেরিয়েও কীভাবে ফিট থাকবেন? সহজ ফর্মূলা দিলেন মন্দিরা বেদী

হ্যাঁ, মালাইকা থেকে শিল্পা শেট্টি নিজেদের এতটাই ফিট রাখেন। তাঁদের মধ্যে অভিনেত্রী তথা স্পোর্টস সঞ্চালিকা মন্দিরা বেদীও আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে খারাপ অভ্যাস, ভুল জীবনযাপন ও ভেজাল খাবারের কারণে অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছেন মহিলা রা। পুরুষদের থেকে মহিলাদের বয়স আগে ধরা পড়ে। তাই অনেকেই সেলিব্রিটি জীবন প্রণালী অনুসরণ করেন। কেননা একমাত্র তারকাদের বয়স ধরা পড়ার কোনও উপায় নেই। গুগলে বয়স ধরা পড়লেও বলিউডের নায়িকাদের বয়স ধরা পড়ার কোনও উপায় নেই। ৬০ বছরেই ৩০ বছরের মতো দেখায় তাঁদের। কারও কারও আবার শরীরের গঠন কুড়ি বছরের তরুণীদেরও হার মানায়। হ্যাঁ, মালাইকা থেকে শিল্পা শেট্টি নিজেদের এতটাই ফিট রাখেন। তাঁদের মধ্যে অভিনেত্রী তথা স্পোর্টস সঞ্চালিকা মন্দিরা বেদীও আছেন। একসময় উপস্থাপিকা হিসেবে মন্দিরা বেদির ফিগার, সৌন্দর্য পুরুষদের ঘুম উড়িয়ে দিত। যদিও এখন তিনি ৫৩ বছর বয়সী, কিন্তু তাঁকে দেখতে ৩০ বছরের কন্যা লাগে। হ্যাঁ, আধুনিক ডায়েট, শরীরচর্চা মেনে তিনি নিজেকে এতটাই ফিট রেখেছেন। আপনিও কি মন্দিরা বেদীর মতো ফিগার চান, তাহলে তাঁর ডায়েট মেনে চলুন। অভিনেত্রী প্রায়শই তাঁর সোশ্যাল মিডিয়ায় জিমে ব্যায়াম করার ছবি-ভিডিও শেয়ার করেন। মন্দিরা বেদীকে একজন ফিটনেস আইকন হিসেবেও বিবেচনা করা হয়। তিনি প্রমাণ করেছেন, বয়স নিছক একটি সংখ্যা।

কেননা আমাদের ভারতবর্ষে ৫০ বছর পার হওয়ার পরে অনেকেই ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, শরীরে নানারকম রোগভোগ লেগেই থাকে। তাই মন্দিরার ফিটনেস এবং শক্তি মানুষকে অবাক করে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মন্দিরা তাঁর অসাধারণ ফিটনেস যাত্রা, বয়সের সঙ্গে সঙ্গে তাঁর শরীরের পরিবর্তন এবং তার স্বাস্থ্য সম্পর্কে মুখ খুলেছেন। জানিয়েছেন ব্যক্তিগত ডায়েট চার্ট। মন্দিরা প্রকাশ করেছেন, আগের তুলনায় এখন বেশি শক্তিশালী তিনি। তিনি আজ ৩০-৪০ বছদেল তুলনায় বেশি ওজন তুলতে পারেন। সঠিক প্রশিক্ষণ, প্রতিদিনের ব্যায়াম তাঁর শরীরকে আরও শক্তিশালী করে তুলেছে। তাঁর কাছে ফিটনেসের গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট ব্যায়াম। তিনি কোনও শর্টকাটে বিশ্বাস করেন না। প্রতিদিনের ব্যায়াম তাঁর শরীরকে রোগমুক্ত করেছে। তিনি বলেন, এখন ৪০-৫০ এর দশকের মহিলারা হরমোনের অভাবে ভোগেন, কিন্তু যদি আপনি শরীর সক্রিয় থাকে, তাহলে এই পরিবর্তনগুলি আপনার শরীরের উপর বেশি প্রভাব ফেলবে না। এরপর তিনি মহিলাদের জন্য একটি বিশেষ বার্তা দিয়ে বলেছেন যে, ফিটনেসকে কখনই বিকল্প হিসেবে দেখা উচিত নয়। এটিকে আপনার জীবনযাত্রার একটি অংশ করা উচিত। ব্যায়াম কেবল বর্তমানের জন্য নয়, আপনার ভবিষ্যতের স্বাস্থ্যের জন্যেও একটি প্রতিরক্ষামূলক ঢাল। প্রতিদিন ব্যায়াম করা আত্ম-প্রেমের মতো। এটি আপনাকে ফিট রাখে এবং আপনার হৃদয়কে সুস্থ রাখে।

তিনি বলেছেন, ৪০ বছর বা তার বেশি বয়সী মহিলারা ঘরে বসেই নিজেদের ফিট রাখতে পারেন, প্রতিদিন মাত্র ২০-২৫ মিনিটের ৫টি ব্যায়াম করতে হবে। ওয়াল স্কোয়াট করলে মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটু এবং উরুকে শক্তিশালী করবে। চেয়ারের সাহায্যে বসতে হবে এবং দাঁড়াতে হবে, এতে আপনার পায়ের পেশী শক্তিশালী হবে। বাহু উঁচু করার ব্যায়াম মহিলাদের জন্যও ভালো কারণ এটি কাঁধ এবং বাহুকে টোন করে। আপনার পেট এবং কোমরকে বাড়তে না দেওয়ার জন্যে পা তোলার ব্যায়াম করুন। মহিলারা প্রতিটি ছোটখাটো বিষয়ে চাপ অনুভব করেন এবং এটি কমাতে প্রাণায়াম এবং হালকা স্ট্রেচিং করুন। এতে শরীরের নমনীয়তা বাড়ে। এছাড়া খাদ্যতালিকায় কমলালেবু, পেঁপে, পেয়ারা, সবুজ শাকসবজি, বিটরুট, গাজর, প্রতিদিন এক মুঠো বাদাম, আখরোট, কালো কিশমিশ, অন্যান্য বাদাম খান, চিয়া বীজ, তিসির বীজ এবং কুমড়োর বীজের মতো একাধিক স্বাস্থ্যকর খাবার রাখুন। যা শরীর এবং ত্বকের জন্য ভাল।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত