খাস কলকাতায় লুকিয়ে, সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন রাজকীয় এই জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: চেনা কলকাতা, চেনা অলিগলি তবু চোখের সামনে থেকেও কত অজানা গল্প যে লুকিয়ে থাকে! কালীঘাট মন্দিরের কথা সকলেরই জানা। কিন্তু সেই মন্দিরের কাছেই নিঃশব্দে এক দক্ষিণ ভারতীয় রাজার স্মৃতি বহন করে চলেছে এক অনন্য উদ্যান, যার কথা খুব কম মানুষই জানেন।

কলকাতার দ্রষ্টব্য বলতে সাধারণত ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা বা জাদুঘরের নামই আগে আসে। সাম্প্রতিক কালে যুক্ত হয়েছে ইকোপার্ক কিংবা এয়ারক্রাফ্ট মিউজিয়ামের মতো নতুন ঠিকানা। অথচ ধর্মতলা থেকে মাত্র সাড়ে তিন-চার কিলোমিটার দূরেই রয়েছে এই শান্ত, সবুজ আশ্রয় মহীশূর উদ্যান।

আরও পড়ুন: সপ্তাহান্তে পর্যটকদের জন্য বড় চমক, পাহাড়ের কোলে ‘হবিট হাউসে’ থাকার ঠিকানা ও খরচ জেনে নিন

এক সময় বাংলার নৌ-বাণিজ্য চলত যে আদিগঙ্গা দিয়ে  সেই নদীর ধারেই তৈরি হয়েছিল এই উদ্যান, মহীশূরের রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের স্মৃতিকে ঘিরে। ইতিহাস বলছে, তৎকালীন গভর্নর জেনারেল লর্ড এলগিনের সঙ্গে জরুরি সাক্ষাতে কলকাতায় এসেছিলেন তিনি। শিক্ষানুরাগী এই মহারাজা নারীশিক্ষার প্রসারে অগ্রণী ছিলেন এবং স্বামী বিবেকানন্দের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার কথা শোনা যায়। দুর্ভাগ্যজনকভাবে, মাত্র ৩৩ বছর বয়সে কলকাতাতেই ডিপথেরিয়ায় তাঁর মৃত্যু হয়।

রাজকীয় স্মৃতির সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই উদ্যান। প্রবেশদ্বারেই নজর কেড়ে নেয় দক্ষিণ ভারতীয় শিল্পরীতিতে গড়া সুউচ্চ শ্বেত তোরণ-মাথায় গজলক্ষ্মীর রিলিফ। ভিতরে ঢুকলেই চোখে পড়ে ছিমছাম বাগান, বাঁধানো পথ, ফুল, ফোয়ারা আর কারুকার্যময় সবুজ ঘাস। উদ্যানের এক প্রান্তে কর্নাটকি স্থাপত্যে নির্মিত শ্বেতশুভ্র বিষ্ণুমন্দির-হালেবিদুর মন্দিরশৈলীর সঙ্গে যার স্পষ্ট মিল। পাশেই ছোট্ট শিবমন্দির। 

একসময় অবহেলায় জীর্ণ হতে বসেছিল জায়গাটি। পরে কলকাতা পুরসভার তত্ত্বাবধানে নতুন প্রাণ পেয়েছে এই চত্বর। উদ্যানের বাইরে নবরত্ন ও কৃষ্ণকালী মন্দির থাকলেও সেখানে প্রবেশের অনুমতি নেই।

কখন যাবেন?
সকাল ৬:৩০টা থেকে দুপুর ১টা, আবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা।

কীভাবে যাবেন?
কালীঘাট মন্দির এলাকা থেকে টালিগঞ্জ রোড ধরে কেওড়াতলা মহাশ্মশান স্টপেজে নামলেই হাঁটাপথে উদ্যান। মেট্রোতে কালীঘাট নেমে অটোতেও পৌঁছানো যায়।

শীতের বিকেলে একবেলা সময় থাকলে, কালীঘাটে পুজো দিতে এসে ঘুরে আসতেই পারেন-কলকাতার বুকে লুকিয়ে থাকা এই দক্ষিণ ভারতীয় স্মৃতির ঠিকানায়।

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল