সপ্তাহান্তে পর্যটকদের জন্য বড় চমক, পাহাড়ের কোলে ‘হবিট হাউসে’ থাকার ঠিকানা ও খরচ জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: দোল আর পুরুলিয়া এই দু’টো যেন আলাদা করা যায় না। বসন্ত এলেই লাল পলাশে ঢেকে যায় পাহাড়-জঙ্গল, আর সেই টানেই পর্যটকের ঢল নামে পুরুলিয়া জেলায়। তবে পুরুলিয়া মানে শুধু অযোধ্যা হিলস, মাঠা কিংবা গড়পঞ্চকোট নয়। একটু আলাদা, একটু রূপকথার মতো অভিজ্ঞতা চাইলে আপনাকে পৌঁছে যেতেই হবে পুরুলিয়ার এক গোপন ঠিকানায় ‘পাতালঘর’। 

প্রকৃতির কোলে, লালমাটির দেশে গড়ে উঠেছে এই অভিনব হবিট হাউস। এখানে ঘরগুলো মাটির নীচে তৈরি। মাটির উপরে দেখা যায় শুধু দরজা আর দু’টি জানলা, বাকি অংশ পুরোপুরি মাটির তলায়। লেখক জে. আর. আর. টলকিনের ‘লর্ড অফ দ্য রিংস’-এ যে হবিট হাউসের কল্পনা, তার বাস্তব রূপ দেখা যায় নিউজিল্যান্ডে। আর এবার, সেই রূপকথার স্বাদ মিলবে বাংলার পুরুলিয়াতেই।

আরও পড়ুন: দোলের ছুটিতে একাই বেরিয়ে পড়তে চান? যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন

পাতালঘর অবস্থিত বাঘমুন্ডিতে। বরাভূম থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে এই জায়গা। চারপাশ জুড়ে শাল, পলাশ আর পিয়ালের জঙ্গল, আর পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কুকুবুরু পাহাড়। এমন পরিবেশে ছুটি কাটানোর অভিজ্ঞতা সত্যিই অনন্য।

এখানে শুধু থাকা নয়, আশপাশে ঘোরার সুযোগও ভরপুর। কাছেই রয়েছে আড়ালকানালি, মার্বেল লেক, তুরগা ফলস, বামণী ফলস, সীতাকুন্ড, ময়ূর পাহাড়, পাখি পাহাড়, খয়রাবেড়া ড্যাম, চড়িদা মুখোশ গ্রাম, আপার ও লোয়ার ড্যাম।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
ট্রেনে করে পুরুলিয়া বা বরাভূম স্টেশনে নামুন। পুরুলিয়া স্টেশন থেকে প্রায় ৫৪ কিলোমিটার আর বরাভূম থেকে ১৮ কিলোমিটার পথ পেরোলেই বাঘমুন্ডি। এখানেই রয়েছে পাতালঘরের হবিট হাউস। হবিট হাউসে থাকার খরচ মাথাপিছু প্রায় ১৫০০ টাকা, আর টেন্টে থাকলে ১০০০ টাকা।

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা