বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের স্বপ্নের বাড়িকে সুন্দর করে সাজাতে কে না চান? নতুন বাড়ি হোক বা পুরনো ফ্ল্যাট, ঘরের প্রতিটি কোণ নিজের পছন্দমতো সাজানোর ইচ্ছা থাকে সকলেরই। বিশেষ করে বাড়ির দেওয়াল সাজানোর ক্ষেত্রে অনেকেই দামি দামি ওয়াল পেইন্টিং, ফ্রেম বা ডেকোরেটিভ আর্ট ব্যবহার করেন। সুন্দরভাবে সাজানো দেওয়াল বাড়ির সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনই অতিথিদের নজরও কেড়ে নেয়। অনেকেই এই সাজসজ্জার প্রশংসাও করেন। তবে বাস্তুশাস্ত্রে এমন কিছু ধরনের ছবি বা পেইন্টিংয়ের কথা বলা হয়েছে, যেগুলি বাড়িতে না রাখাই ভাল বলে মনে করা হয়। সেগুলি বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  কি সেগুলি জেনে নিন-  

১. নটরাজের মূর্তি বা ছবি

অনেকেই মনে করেন নটরাজের মূর্তি ঘরে রাখলে শুভ ফল মেলে। তবে বাস্তুমতে নটরাজ মহাদেবের তাণ্ডব বা ধ্বংসের রূপের প্রতীক। তাই বাড়ির দেওয়ালে এই ছবি বা মূর্তি না রাখার পরামর্শ দেওয়া হয়।

২. ডুবন্ত জাহাজ বা নৌকার ছবি

ডুবন্ত জাহাজ বা নৌকার পেইন্টিং দেখতে আকর্ষণীয় হলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি দুর্ভাগ্য ও বাধার প্রতীক। বিশ্বাস করা হয়, এমন ছবি ঘরে থাকলে শুভ শক্তির প্রবেশে বাধা সৃষ্টি হয়।

৩. নদী বা ঝর্নার প্রবাহমান জলের ছবি

অবিরাম বয়ে চলা নদী বা ঝরনার ছবি অর্থের অস্থিরতার প্রতীক বলে মনে করা হয়। বাস্তুমতে এর ফলে অর্থ উপার্জন ও সঞ্চয়ে সমস্যা দেখা দিতে পারে এবং অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে।

৪. হিংস্র জীবজন্তুর ছবি

বাঘ, সিংহ বা অন্যান্য আক্রমণাত্মক বন্যপ্রাণির ছবি অনেকেরই পছন্দ। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে, এ ধরনের ছবি পারিবারিক, দাম্পত্য সম্পর্কে অশান্তি ও উত্তেজনা বাড়াতে পারে। 

৫. তাজমহলের ছবি

তাজমহল ভালবাসার প্রতীক হলেও এটি একটি সমাধিসৌধ। তাই বাস্তুমতে বাড়ির দেওয়ালে তাজমহলের ছবি না রাখাই ভাল বলে বিশ্বাস করা হয়।

৬. মহাভারতের যুদ্ধদৃশ্য

পাণ্ডব-কৌরবদের যুদ্ধ বা মহাভারতের রণক্ষেত্রের ছবি বীরত্বের প্রতীক হলেও বাস্তুশাস্ত্রে এগুলিকে সংঘাত, দুঃখ ও অশান্তির প্রতীক হিসেবে ধরা হয়।

৭. কান্নারত শিশুর ছবি

 কাঁদছে এমন শিশুর ছবি শিল্পের দিক থেকে সুন্দর হতে পারে। তবে বাস্তুমতে এই ধরনের ছবি সংসারে দুঃখ ও নেতিবাচকতার প্রতীক বলে মনে করা হয়।

৮. যুদ্ধ, হিংসা বা কালা জাদুর ছবি

যুদ্ধ, রক্তপাত, হিংসা, কালা জাদু বা ভৌতিক বিষয়বস্তুর ছবি ঘরে রাখা উচিত নয় বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয়, এগুলি মানসিক অশান্তি ও পারিবারিক কলহ বাড়াতে পারে।

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই