মা লক্ষ্মীর এমন ছবি ভুল করেও বাড়িতে রাখবেন না

Share:

নিজস্ব প্রতিবেদন: মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী, যিনি তাঁর ভক্তদের কখনও দারিদ্র্যের শিকার হতে দেন না। পুরাণ অনুযায়ী, লক্ষ্মী দেবসেনা রূপে জন্ম নিয়ে কার্তিকেয়র পত্নী হন। আবার কিছু পুরাণ মতে, তিনি গণেশ-পত্নী। পরে লক্ষ্মী এবং সরস্বতী একই রূপে গণ্য হয়। সেই সময় থেকে শস্য ও সম্পদের দেবী হিসেবে গণ্য করা হয় লক্ষ্মীকে।

দূর্বাশা মুনির অভিশাপে লক্ষ্মীকে ত্রিলোক ছাড়তে হয়েছিল। লক্ষ্মী প্রবেশ করলেন পাতালে। এরপর সমুদ্রমন্থনের পর উত্থিত হলেন যিনি, তাঁর নাম শ্রী। তিনি লক্ষ্মী নন। শ্রী ও লক্ষ্মী দুই পৃথক দেবী ছিলেন। কিন্তু তাঁরা পরে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। আমরা সকলেই আমাদের বাড়িতে দেবী লক্ষ্মীর পূজা করার জন্য বাজার থেকে দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি কিনে আনি।

আজকাল বাজারে অনেক ধরণের ছবি এবং মূর্তি পাওয়াও যায়। সে সব ধরণের লক্ষ্মীর মূর্তি ও ছবি মানুষ আকর্ষণীয় মনে করে। কেউ কেউ কিনে এনে ঠাকুরঘরেও রাখেন। আপনারও যদি এমন অভ্যাস থাকে তাহলে সাবধান হন। অন্যথায় মা লক্ষ্মী রাগ করতে পারেন। আর তিনি যদি গোঁসা করেন তা হলে পরিবারে নেমে আসবে নিশ্চিত দারিদ্র।

বাড়িতে কখনও দেবী লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা ছবি বা মূর্তি রাখবেন না। এমন ছবি রাখলে ঘরে নেতিবাচকতা আসতে পারে। অর্থহানিও হতে পারে। বাড়িতে বা অফিসে পূজার স্থানে সর্বদা বসার ভঙ্গিতে দেবী লক্ষ্মীর ছবি  বা মূর্তি স্থাপন করা উচিত। এতে মা প্রসন্ন হন।

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক