মিষ্টি দেখলে ভয় পান ? নিয়ম করে খেলে শর্করা থাকবে নিয়ন্ত্রণে বলছেন পুষ্টিবিদরা

Share:

নিজস্ব প্রতিনিধি  :  অনেকেই মিষ্টি দেখলেই পালাই পালাই। ভাবেন যে মিষ্টি খেলে হয়তো ওজন বেড়ে যাবে। অনেকে তো পাতেই নেন না। আর অনেকে নিয়মের তোয়াক্কা না করেই মিষ্টি দেখলেই পেট পুজো করেন। কেউ কেউ মনে মনে ভাবেন ইস যদি মিষ্টি খেতে পারতাম আর শর্করাও নিয়ন্ত্রণে থাকবে, এমন যদি হত! তবে আর চিন্তার দরকার নেই। এবার মিষ্টিও খাবেন রক্তে শর্করা থাকবে বশে। অবাক হচ্ছেন তো! একথা আমি বলছি না বলছে পুষ্টিবিদরা। জেনে নিন কি বলছেন পুষ্টিবিদরা!

পুষ্টিবিদরা বলছেন বাড়তি শর্করা নিয়ন্ত্রণে রাখতে গেলে এই জাতীয় খাবার বা পানীয় কোন সময়ে খাচ্ছেন, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।সকালে চিনি দেওয়া চা, কফি থেকে দুপুরে কেক কিংবা বিকেলে আইসক্রিম— যা-ই খান না কেন, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মের বাইরে গেলেই শর্করা বাড়বে হু হু করে।

পুষ্টিবিদরা এও বলছেন যে, মিষ্টিজাতীয় খাবার বেশি খাওয়া ভাল নয়। তা জেনেও এই ধরনের খাবার খাওয়ার লোভ সামলাতে পারেন না অনেকেই। তবে, ক্ষতি এড়াতে চাইলে জানতে হবে মিষ্টি খাওয়ার সঠিক সময়। সঠিক সময় আর নিয়ম মেনেই মিষ্টি খেলেই ওজন ও স্বাস্থ্য থাকবে নিয়ন্ত্রণে।

ভ্রান্ত ধারনা বদলান : সারাদিন কেক,রসগোল্লা খেলেন না, আইসক্রিমও খেলেন না, চকলেট ও ত্যাগ করলেন। সব ঠিকঠাক ছিল। পরের দিন দেখলেন শর্কারার পরিমাণ বেড়ে গেছে। আপনি তো অবাক হলেন কি করে হল! জেনে নিন কি বলছেন চিকিৎসকেরা।

সতর্ক থাকুন :  রসগোল্লা, কেক, পেস্ট্রির মধ্যেই চিনি থাকে, এমন তো নয়। নরম ঠান্ডা পানীয়, প্যাকেটজাত কিংবা প্রক্রিয়াজাত খাবারের মধ্যেও চিনি থাকে। সেসবের দিকে নজর দেওয়া প্রয়োজন। মনে রাখা প্রয়োজন আমাদের দৈনন্দিন খাবারের তালিকায়ও চিনির পরিমাণ থাকে। তা অজান্তেই খেয়ে ফেলছেন না তো ! সতর্ক থাকুন। বাড়ির খাবারেও চিনির পরিমাণ কমিয়ে দিন।

সারা দিন কী খাচ্ছেন এবং কতটা পরিমাণ খাচ্ছেন, তার উপরেও রক্তে শর্করার ওঠা-নামা অনেকটাই নির্ভর করে।

দুপুরে :   দুপুরে খাওয়ার পর যদি মিষ্টি খান, সে ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা কম থাকে।

সকালে :  সকালে খালি পেটে ভুলেও খাবেন না মিষ্টি। হালকা খাবার খাওয়ার পর অল্প পরিমাণ খেলে তেমন ক্ষতি হয় না।

রাত্রে :  রাত্রে মিষ্টি না খাওয়াই ভাল। খুব ইচ্ছে হলে দিনের বেলায় খাবেন।

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়