দার্জিলিং নয়, ১৫ কিমি দূরেই মিলবে পাহাড়ের নির্জনতা, উইকেন্ডের জন্য রইল পারফেক্ট প্ল্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটি মানেই কি ভিড়ভাট্টা পাহাড়ি শহর? যদি একটু নিরিবিলি সবুজে মোড়া আর কম সময় ঘুরে আসার মত কোন জায়গা খুঁজে থাকেন তাহলে দার্জিলিং-এর কাছেই লুকিয়ে থাকা এক শান্ত পাহাড়ি গ্রামের খোঁজ রইল – রংবুল। উইকএন্ডে মনটা হালকা করতে এই জায়গাই হতে পারে আপনার পারফেক্ট গেটওয়ে।

উইকএন্ডে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কলকাতা থেকে কম সময়ে পৌঁছানো যায় এমনই এক সুন্দর পাহাড়ি গন্তব্য হল রংবুল। দার্জিলিং শহরের একেবারে কাছেই অবস্থিত এই ছোট্ট গ্রামটি এখনো ভিড়ের আড়ালেই রয়ে গেছে। দার্জিলিং যাওয়ার পথে ঘুমের কাছাকাছি যে ছোট বাজারটি পরে সেটি রংবুল বাজার। বাজার পেরোলেই শুরু হয়ে যায় গ্রামের পথ।

আরও পড়ুন: বইমেলার ভিড়ে ঠায় দাঁড়িয়ে ‘মূর্তি’, আসল পরিচয় জেনে চোখের জল ধরে রাখতে পারলেন না দর্শনার্থীরা

হাইওয়ে ছেড়ে কাঁচা ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় প্রায় 8 কিলোমিটার নামলেই পৌঁছে যাবেন রংবুল গ্রামে। চারপাশ জুড়ে বিস্তৃত চা বাগান, সবুজ উপত্যকা, পাহাড়ি ঝর্ণা আর পাইন জঙ্গলের মনকাড়া দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। যদিও রাস্তা কিছুটা ভাঙাচোরা। তবু প্রতিটি বাঁকে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য মেলে ধরে। এই পথ পেরোতে শহরের ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে যায়। রংবুল থেকে দার্জিলিং শহর মাত্র ১৫ কিলোমিটার দূরে।

যাবেন কীভাবে?
রাতে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের (NJP) ট্রেন ধরুন। NJP থেকে শেয়ার জিপ বা ঘুমের দিকে রওনা দিন। চালককে বললেই তিনি আপনাকে রংবুল বাজারে নামিয়ে দেবেন। সেখান থেকে হেঁটে বা আলাদা বা গাড়িতে গ্রামে পৌঁছানো যায়।

ভ্রমণ পরিকল্পনা
NJP থেকে রংবুল বাজার প্রায় ৬৭ কিলোমিটার, সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। রংবুলে রয়েছে বেশ কিছু সুন্দর রিসোর্ট ও হোমস্টে। বাজার থেকে গ্রামে যাওয়ার রাস্তা ঢালু হওয়ায় বয়স্কদের জন্য হাটা কিছুটা কষ্টকর হতে পারে।

রিসোর্টে বিশ্রাম নিতে চাইলেই কাছাকাছি চা-বাগান, জলাধার ঘুরে আসতে পারেন। ট্রেকিং, বালাসন নদীতে অ্যাংলিং বা বার্ড ওয়াচিংও দারুণ অভিজ্ঞতা দেবে। পরদিন ভোরে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখে দার্জিলিং ঘুরে সন্ধ্যায় ফিরে আসুন। ট্রেন ভাড়া বাদে মাথাপিছু আনুমানিক ২৫০০-৩০০০ টাকায় থাকা, খাওয়া-দাওয়া সম্ভব। শান্ত পরিবেশে প্রকৃতির ছোঁয়া পেতে চাইলে রংবুল নিঃসন্দেহে আদর্শ উইকএন্ড গন্তব্য।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?