বইমেলার ভিড়ে ঠায় দাঁড়িয়ে ‘মূর্তি’, আসল পরিচয় জেনে চোখের জল ধরে রাখতে পারলেন না দর্শনার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা আন্তর্জাতিক বইমেলার ভিড়ের মাঝেই আলাদা করে নজর কেড়ে নিচ্ছে এক ঝলমলে সোনালী স্টাচু। দুহাত মাথার উপর তুলে নিথর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এই জীবন্ত মূর্তিটির নাম গোপাল মন্ডল। বয়স ৪৮ বছর। দক্ষিণ ২৪ পরগনার কুলপির গ্রামের বাসিন্দা গোপাল পেশায় খেতমজুর হলেও শিল্পচর্চায় তার জীবনের আসল পরিচয় মাত্র ১৭ বছর বয়স থেকেই বহুরূপী সাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন তিনি।

পাড়ায় ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা থেকেই তাঁর শিল্পী জীবনের শুরু। সময়ের সঙ্গে সঙ্গে সেই বহুরূপী সত্তাকে তিনি পেশার রূপ নিয়েছেন। প্রতি বছরের মতো এ বছরেও বইমেলায় দুপুর থেকে রাত নিয়মিতই দেখা মিলছে তাঁর।চকচকে সোনালী রঙে মোড়া শরীর নিখুঁত ভারসাম্যে দাঁড়িয়ে থাকা ভঙ্গি- সব মিলিয়ে দর্শকদের বিস্মিত করছে গোপাল বাবুর শিল্প। অনেকেই ভিড় করে এক নজর দেখছেন, কেউ কেউ আবার সেলফিতে বন্দী করছেন এই জীবন্ত শিল্প কর্মকে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে পার্লে-জি’র মুম্বইয়ের কারখানা! বিস্কুটের মোড়কের ওই মেয়েটি আসলে কে?

দু’হাতের উপরে রং করা বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকেন তিনি। সেই খুঁটি থেকে ঝুলছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, সারদা মা সহ দেশাত্মবোধক নানা পোস্টার। সামান্য পা এগিয়ে পিছিয়ে ভারসাম্য রক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সহজ নয়। তবু অভ্যাসে তা অনায়াসেই করে ফেলেন গোপাল। ভিড়ের মাঝে অনেক দর্শকই উদ্বিগ্ন। হঠাৎ ধাক্কা লাগলে কি হবে? কোমরে ঝোলানো কিউআর কোডে খুশি হয়ে অনেকেই সামান্য সাহায্যও করছেন।

তবে এত প্রশংসা ও আকর্ষণের মাঝেও গোপাল মন্ডলের কন্ঠে শোনা যায় আক্ষেপ। দীর্ঘদিন ধরে লোকশিল্পের মাধ্যমে মানুষকে আনন্দ দিলেও আজও তাঁর সরকারি স্বীকৃতি বা সুযোগ সুবিধা মেলেনি। কঠিন ক্ষেতমজুরের জীবনের পাশাপাশি বহুরূপী শিল্পী তার বেঁচে থাকার অবলম্বন।

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু