টানা এক মাস চা না খেলে শরীরে কী পরিবর্তন আসে জানেন? শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল শুরু হোক কিংবা বিকেলের আড্ডা-এক কাপ চা অনেকের কাছেই দিনের অপরিহার্য অংশ। ভারতসহ বিশ্বের বহু দেশে চায়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া। চা পাতায় থাকা ক্যাফেইন আমাদের শরীরে নানা ধরনের প্রভাব ফেলে। তবে যদি কেউ টানা এক মাস চা পান করা বন্ধ করেন, তাহলে শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

১. শরীরে ক্যাফেইনের প্রবেশ বন্ধ হয়

চা না খেলে শরীরে আর ক্যাফেইন প্রবেশ করে না।ফলে শরীর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে এবং অনেকেই স্বাস্থ্যকর পরিবর্তন অনুভব করেন।

২. ডিহাইড্রেশনের ঝুঁকি কমে

বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে চা খেলে শরীর ডিহাইড্রেটেড হতে পারে। অতিরিক্ত চা পান করলে প্রস্রাবের পরিমাণও বাড়ে। চা বন্ধ করলে এই সমস্যার ঝুঁকি কমে।

৩. মানসিক অবস্থায় পরিবর্তন

অনেকেই মানসিক চাপ কমাতে চা পান করেন। হঠাৎ চা ছেড়ে দিলে প্রথম দিকে মেজাজের পরিবর্তন বা অস্বস্তি দেখা দিতে পারে।

৪. অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব কমে

চায়ে থাকা কিছু উপাদান শরীরে ফ্রি-র‍্যাডিক্যালের মাত্রা কমাতে সাহায্য করে, যা কোষের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। চা বন্ধ করলে সেই উপকার কিছুটা কমতে পারে।

৫. সাময়িক কিছু উপসর্গ দেখা দিতে পারে

হঠাৎ চা ছেড়ে দিলে অনেকের ক্ষেত্রে ক্লান্তি, মাথা ব্যথা, ব্রেন ফগ, মনোযোগের অভাব বা ঝিমুনি ভাব দেখা যায়। তবে এই উপসর্গগুলো সাধারণত সাময়িক এবং কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যায়।

সব মিলিয়ে, চা খাওয়া বন্ধ করলে শরীরে কিছু ইতিবাচক ও কিছু সাময়িক পরিবর্তন দেখা দিতে পারে। তাই পরিমিত মাত্রায় চা পান করাই সবচেয়ে ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?