অক্ষয় তৃতীয়ায় এই জিনিস দানে ফিরবে সৌভাগ্য, জানুন প্রেমানন্দ মহারাজের বিশেষ পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় তৃতীয়া মানেই অনেকের কাছে সোনা কেনার শুভ দিন। কিন্তু বৃন্দাবনের খ্যাতনামা সাধক প্রেমানন্দ মহারাজ বলছেন, শুধু সোনা-রুপো কেনাই নয়, এই দিনে এমন কিছু আধ্যাত্মিক কাজ রয়েছে, যার পুণ্যফল নাকি কখনও ক্ষয় হয় না। তাঁর মতে, অক্ষয় তৃতীয়ার প্রকৃত মাহাত্ম্য লুকিয়ে আছে ভক্তি, সংযম ও দানের মধ্যে।

হিন্দু ধর্মবিশ্বাসে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভ ও পুণ্যময় তিথি হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে করা সৎকর্মের ফল কখনও নষ্ট হয় না। ২০২৬ সালে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি পালিত হবে ১৯ এপ্রিল, সোমবার। প্রতি বছর এই দিনে বহু মানুষ সোনা, রুপো ও মূল্যবান সামগ্রী কেনেন। তবে বৃন্দাবনের বিশিষ্ট সাধক প্রেমানন্দ মহারাজ এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে অন্য বার্তা দিয়েছেন।

আরও পড়ুন: সপ্তাহশেষে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার! বিপুল লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

সৎসঙ্গে তিনি বলেন, অক্ষয় তৃতীয়ার আসল তাৎপর্য কেবল ধনসম্পদ কেনায় নয়, ভগবানের নামস্মরণ ও দানে। তাঁর মতে, খাদ্য, বস্ত্র বা অর্থ দানের থেকেও শ্রেষ্ঠ হল ঈশ্বরের নাম জপের দান। যদি কারও মুখে নিরন্তর ভগবানের নাম উচ্চারিত হয় এবং সেই নাম অন্যের হৃদয়ে ভক্তি জাগায়, তবে সেটিই সর্বোচ্চ পণ্য।

প্রেমানন্দ মহারাজ এই দিনে তিনটি বিশেষ নিয়ম মানার পরামর্শ দিয়েছেন। প্রথমত, অপ্রয়োজনীয় কথা ও তর্ক এড়িয়ে যতটা সম্ভব নীরব থাকা। তাঁর মতে, নীরবতা মানসিক শক্তি বাড়ায় এবং মনকে ভক্তিময় করে। দ্বিতীয়ত, বাইরের খাবার ও জল এড়িয়ে বাড়িতে ভগবানের উদ্দেশে নিবেদন করা প্রসাদ গ্রহণ করা উচিত। এতে শরীর ও মন উভয়ই পবিত্র থাকে। তৃতীয়ত, সারাদিন যতটা সম্ভব মন্ত্রজপ বা ঈশ্বরের নামস্মরণ করা, কারণ এই দিনে জপের ফল বহু গুণ বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, যাঁদের সোনা কেনার সামর্থ্য নেই তাঁদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। এই দিনে যব কেনা বা দান করলেও সমান পুণ্যফল মেলে বলে শাস্ত্রে উল্লেখ আছে। এছাড়া তৃষ্ণার্ত মানুষকে জলদানও অক্ষয় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত। তাঁর বার্তা স্পষ্ট, অক্ষয় তৃতীয়ার প্রকৃত মাহাত্ম্য ভক্তি ও সেবাতেই নিহিত, বিলাসে নয়।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে