আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রচন্ড গরমে শরীর ঠান্ডা হোক আমবাটা খেয়ে  

নিজস্ব প্রতিনিধি: বাইরে প্রচন্ড গরম। এই গরমে আমের মতো কোনও জিনিস হয় নাকি? কাঁচা হোক বা পাকা, আমের বিকল্প নেই। গরমে শরীর ঠান্ডা রাখতে কাঁচা আম অনেকেই খান। কেউ কেউ তো সব রান্নাতেই এক টুকরো করে কাঁচা আম দিয়ে দেন। এছাড়া আমের চাটনি, পাতলা আম ঝোল, আমের আচার এসব একটু পাতে থাকলেই তো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আচ্ছা কোনওদিন আম বাটা খেয়ে দেখেছেন? এমনিতেই বাঙালি বাটা খেতে বড়ই ভালবাসে। কাঁচাকলা থেকে শুরু করে চিংড়ি মাছের খোসা, বাঙালি কিছুই ফেলতে পারে না প্রাণে ধরে। তাই যা খাওয়া যায় না, তাও দিব্যি সুস্বাদু করে খেয়ে নেয়। আজ জেনে নিন আম বাটার রেসিপি। দেখবেন খাওয়ার শেষে থালায় এক কণা ভাতও পড়ে নেই।

একটা কাঁচা আমকে খোসা ছাড়িয়ে চারটে কাঁচা লঙ্কা আর দুই বা তিন কোয়া রসুন দিয়ে বেটে নিন। তারপর তিন টেবিল চামচ পোস্ত, একটু কাঁচা লঙ্কা ও নুন দিয়ে আলাদা করে বেটে রেখে দিন। সব শেষে আম আর পোস্ত বাটাটা একসাথে মিশিয়ে নিন। একটা ছোট নারকেলের অর্ধেক মালা কুড়িয়ে বেটে মিশিয়ে নিন আম পোস্তর সঙ্গে। নারকেল যতটা খেতে ইচ্ছা হবে ততটাই দেবেন। চাইলে কমও দিতে পারেন। একটু চিনিও দেবেন।

এবার নুন আর অনেক খানিকটা সর্ষের তেল মিশিয়ে ভাতের পাতে পরিবেশন করুন। যদি কাঁচা খেতে ভাল না লাগে, সেক্ষেত্রে কড়াইয়ে একটু বেশি করে সরষের তেল দিয়ে তাতে কালোজিরে ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। তারপর আম-পোস্ত-নারকেল বাটার ব্যাটারটা ঢেলে পরিমাণমতো নুন, চিনি দিয়ে একদম মাখা মাখা হলে নামিয়ে নিন। এটাও খেতে কিন্তু দারুণ লাগে। প্রচন্ড গরমের দুপুরে আম বাটা খেলে শরীর হবে ঠান্ডা, সেই সঙ্গে স্বাদও বদলে যাবে জিভের। নিজের স্বাদ অনুযায়ী ঝাল বাড়িয়ে নিতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

কেমিক্যাল দিয়ে পাকানো আম খাচ্ছেন না তো? এই টিপসগুলি জানলেই বুঝবেন গাছ পাকা কিনা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ