ছিল না চারটি পা, নতুন জীবন ফিরে পেল রাশিয়ার এই কুকুর

শরীরে ছিল না চারটি পা। অনুমান, অমানবিকভাবে পৈশাচিক অত্যাচারের পর কেউ তার চারটি পা-ই কেটে নিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সময়ের সঙ্গে সঙ্গে সমাজের এক অংশের মানুষের মধ্যে এসেছে সমাজের প্রতি বিপুল দায়বদ্ধতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা। আর সেই ভালবাসা থেকেই ইদানিং পথকুকুর ও বেড়ালদের প্রতি যত্ন নিতে অগ্রসর হতে দেখা যাচ্ছে বহু মানুষকে। দেশের প্রতিটি প্রান্তেই এই নজির বিদ্যমান। বিদেশেও এই ঘটনা অনেক। তবে এরকম মানুষদের পাশাপাশিই সমাজে বিরাজমান আরও এক শ্রেণীর মানুষ। যারা শুধু মনে করেন পৃথিবীটা শুধু মানুষের জন্যই। সেখানে আর কেউ থাকবে না। আর সেই ভাবনা কখনও কখনও মাত্রা ছাড়ায়। বাড়ে নৃশংসতা। আর তারই শিকার হয় রাস্তার কুকুর, বিড়ালরা।  সে রকমই এক ঘটনা ঘটেছিল রাশিয়ার একটি কুকুর মণিকার সঙ্গেও। চারটি পা-ই নেই তার। তার বয়স তখন আনুমাণিক ভাবে ৩ বছর। তাকে পাওয়া যায়  রাশিয়ার ক্রাসনোডর শহরের কাছে জঙ্গলাকীর্ণ এক জায়গায়। শরীরে ছিল না চারটি পা। অনুমান, অমানবিকভাবে পৈশাচিক অত্যাচারের পর কেউ তার চারটি পা-ই কেটে নিয়েছিল।

 

মৃত্যু ওঁত পেতে বসে থাকলেও মণিকার নাগাল পায়নি। ওই শহরেরই এক পশুপ্রেমীর নজরে আসে সে। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয়।  দীর্ঘ একবছর তার দেখভাল করেছেন ওই পশুপ্রেমী ব্যাক্তি। তারপর ভালবাসা থেকেই দীর্ঘ চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মণিকাকে চিকিৎসা করাতে নিয়ে যান তিনি। চলে দীর্মেঘয়াদি ও জটিল অস্ত্রোপচার। বহু অর্থ ব্যয় করে মণিকার শরীরে বসানো হয়েছে দুজোড়া  কৃত্তিম পা। শরীরে ছুরি- কাঁচি চলায় তার জের খানিক থাকলেও এখন মণিকা অনেকটাই সুস্থ। চার পায়ে উঠে দাঁড়াতে পারছে সে।  নতুন জীবনের সঙ্গে সে খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যাবে বলে জানিয়েছেন চিকিৎসক। 

মণিকার এহেন জটিল ও ব্যয়বহুল অস্ত্রপচার সার্থক করতে হাত বাড়িয়েছেন অনেকেই। ক্রাউড ফান্ডিং করে চিকিৎসার খরচের সিংহভাগ পাওয়া গিয়েছে। পশুপ্রেমীর এহেন উদ্যোগকে কুর্নিশ। 

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা