বেলগাছের গুণেই জাদুটোনার প্রভাব কাটে! কোনদিকে লাগাবেন বেলগাছ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মে বেলপাতার বিশেষ মাহাত্ম্য রয়েছে।কথায় আছে,  একটি বেলপাতাতেই তুষ্ট হন স্বয়ং ভোলানাথ। শাস্ত্র মতে, বাড়িতে বেলপাতার গাছ থাকলে কোন অশুভ শক্তির বাস থাকে না। বেলপাতার চারাগাছ থাকলেও বাড়িতে কোন জাদুটোনা বা তুকতাক কাজ করে না বলে মনে করা হয়।আপনি কী জানেন,বাড়ির কোনদিকে বেলপাতার গাছ লাগাবেন ? তবে জেনে নিন বাড়ির কোনদিকে বেলপাতা রাখা শুভ।

কোনদিকে বেলপাতার গাছ :  ধর্ম ও বাস্তু শাস্ত্র মতে, বাড়ির উত্তর অথবা পশ্চিম দিকে বেলপাতার গাছ লাগানো শুভ। শ্রাবণ মাসে বাড়িতে বেলপাতার গাছ আনতে ও পুজো করতে পারেন। এর দ্বারা নানান সমস্যা ও বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

উপকারীতা : 

শিবের আশীর্বাদ : মনে করা হয়, যে বাড়িতে বেলপাতার গাছ থাকে, সেখানে শিবের বিশেষ আশীর্বাদ সর্বদা থাকে। পাশাপাশি বেলপাতার গাছ লাগালে সেখানে লক্ষ্মী বাস থাকে। ফলে ধন সম্পত্তির অভাব হয় না।

তুকতাকের প্রভাব কেটে যায় : বাড়ির আঙিনায় বেলপাতার গাছ লাগালে অশুভ শক্তির প্রভাব কাজ করে না। বাড়িতে শুভ শক্তির বাস হয়। শুধু তাই নয় পরিবারের সদস্যদের উপরে জাদুটোনার প্রভাব কাজ করে না।

অর্থাভাব দূর হয় : জ্যোতিষ মতে, উত্তর-দক্ষিণ দিকেও বেলপাতার গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাড়িতে অর্থসংকট দূর হয়।

অক্ষয় পুণ্য লাভ : শিব পুরাণ অনুযায়ী বাড়িতে বেলপাতার গাছ লাগালে সেই পরিবারের সদস্যরা কুকর্ম থেকে মুক্তি ও অক্ষয় পুণ্য লাভ করতে পারে।

চন্দ্র ও রাহু দোষ কেটে যায় :  জ্যোতিষ মতে, কোষ্ঠীতে যদি কারো চন্দ্র দোষ থাকে তবে বেলপাতার গাছ লাগালে মুক্তি পাওয়া যায়। এছাড়াও বেলগাছে লাল রঙের সুতো বাঁধলে রাহু দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’  

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২