শ্রাবণে সপ্তাহের সাতদিনে এই ৭ টোটকা পালন করলে ভোলানাথের আশির্বাদ পাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্রাবণ মাসে শিবের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে শিব পুরানে বলা হয়েছে এই মাসের প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ। মনে করা হয় এইসময়ে নিষ্ঠা ভরে পুজো করলে মহাদেবের মন জয় করা যায়। শিব পুরান অনুযায়ী, সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত সপ্তাহের সাতদিন বিশেষ কিছু উপায় করলে সুখ সমৃদ্ধি আরোগ্য ও সৌভাগ্য নিয়ে ভাবতে হবে না। মহাদেবের কৃপাদৃষ্টিতে দূর হবে সব বাধা। জেনে নিন সাত দিনে কী কী করবেন।

রবিবার :  এই দিনে সূর্যের উপাসনা করুন। এর পাশাপাশি রবিবার ব্রাহ্মণদের দান করা ভাল। এর ফলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় বলে বিশ্বাস করা হয়।

সোমবার : এই দিন শিবের আরাধনা করার পর লক্ষ্মীর উপাসনা করুন।পাশাপাশি ব্রাহ্মণদের ঘিয়ের তৈরি খাবার খাওয়ান। এতে ধনসম্পত্তি বাড়ে বলে মনে করা হয়।

মঙ্গলবার : রোগমুক্তির জন্য কালীর পুজো করুন। বিউলি, মুগ, অরহরের ডাল দিয়ে কোনও পদ রান্না করে ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন।

বুধবার : এইদিন বিষ্ণুর পুজো করুন। ব্রাহ্মণদের দই দিয়ে তৈরি খাবার খাওয়ান।

বৃহস্পতিবার : এইদিন ব্রাহ্মনদের পায়েস খাওয়ান। পাশাপাশি পাঁচমেওয়া ও ঘি মেশানো পায়েস ঠাকুরকে নিবেদন করুন।

শুক্রবার : পুজার্চনার পাশাপাশি ব্রাহ্মণদের অন্নদান করুন। দুপুরের ভোজন করাতে পারেন।

শনিবার : এইদিন শিব পুজো করার পাশাপাশি তিলের জিনিস নিবেদন করুন ঠাকুরকে। অভাবীদের তিলের তৈরি জিনিস ভোজন করান। বা তিল দান করতে পারেন।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’  

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি