দরিদ্র থেকে রাজায় পরিণত করেন শনিদেব, দূর-দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরগুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দুশাস্ত্র অনুযায়ী শনিদেবকে বিচারক ও কর্মফলদায়ী দেবতা বলে মনে করা হয়। বলা হয়ে থাকে, শনিদেবের আশীর্বাদ যাঁরা পান, তাঁরা রাজা হন। তাঁদের জীবনে অর্থ, সম্পদের অভাব হয় না। সাড়েসাতি ও ঢাইয়া পর্বেও এরা শুভফল পান। সারাদেশে শনিদেবের জন্য একাধিক মন্দির রয়েছে। শনি অমাবস্যা ও শনি জয়ন্তীর মতো বিশেষ দিনে এই মন্দিরগুলোতে ভক্তদের ভিড় জমে। দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় মন্দির রয়েছে।

মহারাষ্ট্রের শিংনাপুরে শনিদেবের একটি অলৌকিক মন্দির আছে। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও এই মন্দিরের নাম ছড়িয়ে পড়েছে। এইস্থানকে শনিদেবের জন্মস্থান বলেও মনে করা হয়। বিশ্বাস করা হয়, শনিদেব শিংনাপুরে আবির্ভূত হয়ে এখানে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। মন্দিরটিতে শনিদেবের একটি পাথরের মূর্তি রয়েছে। বিশ্বাস করা হয় এইমন্দিরে এসে শনিদেবকে দর্শন করলে জীবনে কোনও দুঃখ কষ্ট থাকবে না।

দিল্লির ফতেহপুর বেরিতেও শনিদেবের একটি মন্দির আছে। এই জায়গাতেই শনিদেবের সবথেকে বড় মূর্তিটি অবস্থিত। এই মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি। বলা হয় যে, এখানে যাঁরা আসেন, প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা শনিদেব পূরণ করেন।

মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জুনি শহরে শনিদেবের একটি মন্দির রয়েছে। বলা হয়ে থাকে শনিদেব নিজে এই স্থানে এসেছিলেন। মন্দিরটি যেখানে অবস্থিত, সেখানে ৩০০ বছর আগে একটি উঁচু ঢিবি ছিল। ভক্তরা নিজেদের মনোবাঞ্ছা পূরণের জন্য শনিদেবকে তিলের সঙ্গে সর্ষের তেল দান করেন। এরফলে শনিদেবের আশীর্বাদ পান তাঁরা।

গোয়ালিয়র ও মোরেনার সীমান্তে অবস্থিত শনিচারা মন্দিরটি। বিশ্বাস করা হয়ে থাকে যে এই মন্দিরটি ত্রেতা যুগের। এখানে ভগবান শনিদেবের একটি বিশাল মূর্তি রয়েছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স