Sawan 2024:  শিব কে? কীভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : শিব প্রকৃতই কে? আজও এর উত্তর সম্পূর্ণভাবে জানা যায় নি। তবে পুরান ঘেঁটে জানা যায়, সমগ্র বিশ্বের অন্যতম প্রাচীনতম দেবতা হলেন শিব। তিনিই আদি, তিনিই অন্ত। তাঁর না শুরু আছে, না আছে শেষ। শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত। শিব সৃষ্টি-স্থিতি-প্রলয়রূপ তিন কারণের কারণ। বেদান্ত দর্শনে মনে করা হয় –

‘শিবোহম’, অর্থাৎ, শিবত্ব প্রাপ্ত হওয়া অর্থাৎ শিবে লীন হওয়া। জানা যায়, সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। ব্রহ্ম স্বরূপে পরমাত্মা শিব বিন্দুর ন্যায় অর্থাৎ নিরাকার,এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায়না, তিনিই কালচক্র ও সংসারের সকল গুণ-অগুণ এর উর্দ্ধে।

মন্ত্রে আছে,

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতসং ।

রত্নাকল্লোজ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্ ।।

পদ্মাসীনং সমস্তাৎ স্ততমমরগণৈ – র্ব্যাঘ্রকৃত্তিং বসানং ।

বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চাবক্ত্রং ত্রিনেত্রম্ ।।

অর্থাৎ, যিনি রজত গিরির ন্যায় শুভ্রোজ্জল, ললাটে মনোহর চন্দ্রকলা, যাঁর দেহ রত্নময় ভূষনে সমুজ্জ্বল, হস্ত দ্বয়ে পরশু ও মৃগ মুদ্রা,বর ও অভয়মুদ্রা, যিনি ব্যাঘ্র চর্ম পরিহিত ও পদ্মাসনে প্রফুল্ল ভাবে সমাসীন, সকল ভয় হরণকারী ত্রিনয়নবিশিষ্ট সেই পঞ্চমুখী শিবকে আমি প্রণাম জানাই।

ভগবান শিব হলেন দেবাদিদেব। তিনি সকল দেবতারই পরমেশ্বর, তাই তিনি মহাদেব। ‘বৃহৎ শিবপুরাণ’ অনুযায়ী তিনি স্বয়ম্ভূ। তাঁকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। যখন কিচ্ছু ছিল না, তিনি ছিলেন। আবার যখন সব ধ্বংস হয়ে যাবে, তখনও শুধু রয়ে যাবেন তিনিই। কথিত আছে, ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলেই নাকি আবির্ভূত হয়েছিলেন মহেশ্বর। শোনা যায়, একবার ব্রহ্মা-বিষ্ণুর মধ্যে তাঁদের শ্রেষ্ঠত্ব প্রমান করার অভিপ্রায়ে তর্ক বিতর্ক তুঙ্গে উঠেছিল।  এমন সময় মহাদেব এক অতিকায় জ্যোতির্লিঙ্গ রূপে তাঁদের মাঝে আবির্ভুত হয়েছিলেন। সেই প্রকান্ড আলোক স্তম্ভের শুরু কোথায় আবার, কোথায়ই বা শেষ, তার যেন তল পাওয়া গেলো না। এরপরই শোনা গেল এক অদ্ভুত  দৈববাণী। সেই জ্যোতির্লিঙ্গ থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল, যিনি ওই স্তম্ভের আদি ও অন্ত খুঁজে বের করতে পারবেন তিনিই শ্রেষ্ঠ প্রমাণিত হবেন। তৎক্ষণাৎ ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশমুখে ভেসে চললেন ও অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন। অনেক সময় অতিক্রান্ত হলেও তাঁরা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না। এক সময় হাল ছেড়ে পরাজয় স্বীকার করে অপারগ ব্রহ্মা ও বিষ্ণু চলে এলেন নিজ স্থানে। তখন তাঁদের সামনে আবির্ভূত হয়েছিলেন পঞ্চাননবিশিষ্ট শিব। যেন তিনি অপেক্ষমাণ তাঁদের জন্য। শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পেরেছিলেন তাঁর স্বরূপ।

শিব প্রকৃতপক্ষেই একজন সর্বজ্ঞ যোগী, তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন। তিনিই আবার গৃহস্থ রূপে পার্বতীর স্বামী। ভয়ঙ্কর রূপে তাঁকে প্রায়শই দৈত্যবিনাশী বলে বর্ণনা করা হয়। মহাদেব শিবকে একাধারে যোগ, ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয়।

ওঁ নমঃ শিবায়ঃ

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য