বর্ষায় ঘনঘন আইসক্রিম খাচ্ছেন ? অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রীষ্ম হোক বা শীত অনেকেই আছেন যাঁদের আইসক্রিমের নাম শুনলেই মনে লাড্ডু ফোটে। বারোমাস আইসক্রিম খেয়ে থাকেন। এখন তো বর্ষাকাল। অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় সংক্রমণের হার বেড়ে যায়।তাই এইসময় সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা জানাচ্ছে,এই দুগ্ধজাত ঠান্ডা খাবারে এমন কিছু উপাদান মেশানো রয়েছে যা শরীরের উপর বাজে প্রভাব ফেলে। বর্ষার সময় নিয়মিত আইসক্রিম খেলে শরীরের অবনতি নিশ্চিত একথা বলছে বিশেষজ্ঞরা।

গলায় ব্যাথা : এই ঋতুতে হঠাৎ ঠান্ডা আইসক্রিম খেলে গলা বসে যাওয়ার মত সমস্যা দেখা যায়। তবে অনেক সময় এই ঠান্ডা লাগার সমস্যা থেকে ইনফেকশন পর্যন্ত হতে পারে।এরপরে কথা বলতে কষ্ট হয়। পিছু নিতে পারে ব্যথা, বেদনা।

পেটের সমস্যা : বর্ষায় নিয়মিত আইসক্রিম খেলে পেটের সমস্যা বাড়ে। এতে রয়েছে ফ্যাটের ভাণ্ডার। আর এই উপাদান হজম করা খুবই কঠিন কাজ। নিয়মিত আইসক্রিম খাওয়া বন্ধ করুন।

ওজন বৃদ্ধি : আইসক্রিমে রয়েছে প্রচুর চিনি ও ফ্যাট। এতে খুব দ্রুত ওজন বাড়ে। সুতরাং যারা রোগা হতে চাইছেন তাঁরা ভেবেচিন্তে আইসক্রিম খান।

কোলেস্টেরল বাড়ে : রক্তে কোলেস্টেরল বশে রাখতে আজ থেকেই আইসক্রিম খাওয়া ছাড়ুন। কেননা এতে রয়েছে ক্ষতিকর ফ্যাটের ভাণ্ডার যা কোলেস্টেরল বাড়াতে সিদ্ধহস্ত।

উল্লেখ্য, আপনার ডায়েটে আইসক্রিম রাখবেন কিনা এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির