এই মুহূর্তে

আপনার সম্পর্ক প্রাণহীন হয়ে পড়েছে বুঝবেন যেভাবে

নিজস্ব প্রতিনিধিঃ সম্পর্কে নানা ওঠাপড়ার মতই আর এক সমস্যা হল একতরফা ভালোবাসা বা একতরফা সম্পর্ক । যা একটি সম্পর্কে সঠিক পরিণতি দিতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই কারণেই শেষ হয়ে যায় একটি সম্পর্ক। কমে আসে সঙ্গীর প্রতি আগ্রহ। হয়তো আপনার সেই সম্পর্কের শুরুতে দুজনের মধ্যেই ভালবাসা ছিল কিন্তু দিন গড়ানোর সঙ্গে সম্পর্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে এসেছে সম্পর্কের জৌলুস আর তা থেকেই কমেছে আপনার প্রতি আপনার সঙ্গীর আগ্রহ। কীভাবে বুঝবেন যে আপনার দীর্ঘদিনের সম্পর্কটি একতরফা হয়েছে? জেনে নিন তা বঝার উপায়-

যখন দেখবেন আপনার কাছে সঙ্গীর আগের মত গুরুত্ব থাকলেও আপনার প্রতি তাঁর আর তেমন টান নেই। দিনের পর দিন ফোন ও মেসেজের উত্তর সে সঠিক সময় দিচ্ছে না কিংবা আপনাকে এড়িয়ে যেতে চাইছে তখন বুঝবেন আপনার গুরুত্ব তাঁর কাছে কমে এসেছে।  এরকম সম্পর্ক দীর্ঘদিন এগিয়ে নিয়ে যাওয়াই শ্রেয়। অনেক সময় সম্পর্কে এই পরিস্থিতি থেকেই শুরু হয় দূরত্ব আর সম্পর্ক শেষ হয়ে যায়। তাই বিশেষজ্ঞরা এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শই দেন। 

সম্পর্কে থাকাকালীন যদি আপনাকে সব কথায় ভুল প্রমাণের চেষ্টা করেন আপনার সঙ্গী এবং আপনাকে কথায় কথায় ক্ষমাপ্রার্থী হতে হয় তাহলে বুঝবেন সেক্ষেত্রে আপনার সম্পর্ক প্রাণহীন হয়ে পড়ছে। ও আপনার সঙ্গী অন্যরকম কিছু ভাবনাচিন্তা করছে নিজের জীবন নিয়ে। অনেক ক্ষেত্রেই সম্পর্কে অনিশ্চয়তা দেখা যায়। নানা কারণে এই অনিশ্চয়তা সম্পর্কে আসে। আপনার সম্পর্কের মধ্যে যদি এমন কোনও জোরালো কারণ থাকে তাহলে সময় থাকতে বেরিয়ে আসুন সেই সম্পর্ক থেকে। 

Published by:

Share Link:

More Releted News:

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

স্টাইল না আসক্তি? কিশোরীদের ধূমপান নিয়ে বাড়ছে উদ্বেগ

গরমে শরীর ঠান্ডা রাখতে চিয়া না তুলসী? জানুন কোনটি বেশি উপকারী!

পয়লা বৈশাখে পান্তা ইলিশে বাঙালির ঐতিহ্য, উৎসবের পাতে ফিরল পুরনো স্বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ