স্বনির্ভর নারীদের নিয়ে বসন্ত উৎসব শোভাবাজার রাজবাড়িতে

বসন্ত উৎসবের প্রথম দিনেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহীয়সী নারীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠিত হয় ‘মেয়েলি কাজ’ শীর্ষক এক আলোচনা সভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী দিবস উপলক্ষে স্বনির্ভর নারীদের নিয়ে শোভাবাজার রাজবাড়ির পুত্রবধূ সুস্মিতা দেব বৌরানীর উদ্যোগে তিনদিন ব্যাপী বসন্ত উৎসব শুরু হলো শোভাবাজার রাজবাড়ীর গোপীনাথ বাড়িতে। স্বনির্ভর মহিলা গোষ্ঠীদের নিয়ে প্রদর্শনী প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

এছাড়া বিকেল ৫টা থেকে থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্ত উৎসবের প্রথম দিনেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহীয়সী নারীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠিত হয় ‘মেয়েলি কাজ’ শীর্ষক এক আলোচনা সভা। আলোচনায় অংশ নেন সংগীতশিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য, প্রথম মহিলা পর্বতারোহী দিপালী সিনহা, চিত্রনাট্যকার দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায়, ডাক্তার শর্মিষ্ঠা দাস, পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী ও সাংবাদিক মহুয়া সাঁতরা। বিশেষ সম্মাননা জানানো হয় কাঁথাশিল্পী পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামীকে।

বৌরানী সুস্মিতা দেব জানান, ১০ মার্চ পর্যন্ত চলবে এই বসন্ত উৎসব ও স্বনির্ভর নারীদের হাতে তৈরি নানা হস্তশিল্পের প্রদর্শনী। সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর হতে উৎসাহিত করতে এই উদ্যোগ বলে তিনি জানান। ১৬ই মার্চ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী শ্রী মনোজ মুরলী নায়ার ও ডাকঘর-এর অনুষ্ঠান দিয়ে বসন্ত উৎসবের সমাপ্তি।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা