জবুথবু নয়, এই শীতে বিয়েবাড়ির জন্য সাজুন অন্যভাবে

পছন্দের পোশাকের সঙ্গে মানানসই মেকআপ করে কি ভারি সোয়েটার বা চাদর নিতে ভালো লাগে? জেনে নিন ঠিক কীভাবে নিজেকে এই শীতে বিয়েবাড়ি যাওয়ার আগে সাজিয়ে তুলবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মকর সংক্রান্তি উদযাপনের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মাঘ মাস। আর মাঘ মাস মানেই বিয়েবাড়ির মরসুম। বিয়েবাড়ি যাওয়া মানেই নিজেকে অন্যভাবে অন্য আঙ্গিকে সাজিয়ে তুলতে কে না চান? কিন্তু এই শীতে স্টাইল স্টেটমেন্ট ধরে রাখাই দায়। শীতকালিন বিয়েবাড়িতে কী পরে যাবেন এই নিয়ে দুশ্চিন্তা সকলেরই। পছন্দের পোশাকের সঙ্গে মানানসই মেকআপ করে কি ভারি সোয়েটার বা চাদর নিতে ভালো লাগে? তাই জেনে নিন ঠিক কীভাবে নিজেকে এই শীতের দিনগুলিতে বিয়েবাড়ি যাওয়ার আগে সাজিয়ে তুলবেন।

হাইনেক উলেন টি শার্টঃ এইসময় হাইনেক টি শার্ট কিংবা নিটেড ক্রপ সোয়েটার বেশ ট্রেন্ডিং। শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজের বদলে হাইনেক পরতে পারেন। এছাড়াও ক্রপড সোয়েটার পরতে পারেন যা ব্লাউজের মতই লাগবে খানিক দেখতে। ঢিলেঢালা নয় বরং ফিটেড কিছু পরুন যা আপনার পোশাকের সঙ্গে আপনার ব্যাক্তিত্বকে মানানসই করে তুলবে।

ট্রেঞ্চ কোটঃ শাড়ির সঙ্গে বা ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মানানসই ট্রেঞ্চ কোট বেশ ট্রেন্ডিং। কাশ্মীরি শালওয়ালাদের কাছেই মিলবে এই ধরণের ট্রেঞ্চ কোট। লম্বা ঝুলের এই কোট স্মার্ট লুক আনবে আপনার সাজপোশাকে।

শাল বা চাদরঃ চিরাচরিত ধারার শাল ছাড়াও নতুন বুননের শালও ব্যবহার করতে পারেন বিয়েবাড়ি যাওয়ার আগে। মা-ঠাকুমাদের মত না বরং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে শাল নিন। শালের একপ্রান্ত কোমরের একদিকে আটকে অন্য প্রান্তটি এক কাঁধে ফেলে দিন। শাড়ির সঙ্গে মানানসই লুক আসবে। 

উলেন ড্রেসঃ যদি শাড়ি বা সালয়ারের বাইরে আপনি অন্যকিছু পরতে চান তাহলে এই সময়ে উলে বনা ওয়ান পিস আপনার জন্য একদম পারফেক্ট। কাফতান স্টাইলে অথবা উলের লং ড্রেসে আপনার পার্টির ড্রেস হয়ে উঠুক একদম মানানসই। 

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী