৫ কৌশলে তীব্র গরমেও ত্বকে পাবেন শীতল অনুভূতি, হবে না জ্বালা-চুলকানি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম বলে কাজ তো আর থেমে থাকবে না। প্রতিদিনের মতো অফিস, কাজকর্ম সবই চালিয়ে যেতে হবে। কিন্তু তীব্র রোদ ও গরমে বাইরে বের হলে ত্বকের উপর তার প্রভাব পড়ে। রোদে বেশি ক্ষণ থাকলেই মুখে জ্বালা হয় অনেকের। রোদ লাগলে র‌্যাশ, ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও হয়। তাই কাজের ব্যস্ততার মাঝেও ত্বককে ঠান্ডা ও সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। অনেকে ভাবেন বরফ ঘষলে সমস্যার সমাধান পাওয়া যাবে কিন্তু সেটা একেবারেই না। জেনে নিন এই গরমে ত্বকে শীতল অনুভূতি পেতে কি করবেন।  

বার বার জলের ঝাপটা

এই গরম থেকে বাঁচতে জলের বিকল্প কিছুই নেই। তাই সুযোগ পেলেই হাত-পায়ে  মুখেও দিন ঠান্ডা জলের ঝাপটা।  ঠাণ্ডা জাতীয় ফেসওয়াস ব্যবহার করুন। অফিসে গিয়ে ভালো করে  নির্দিষ্ট সময় অন্তর জল দিয়ে মুখ ধুয়ে  নিন। 

ফেসিয়াল মিস্ট

বাড়িতে বানান ফেসিয়াল মিস্ট। একটি শসা, এক চামচ অ্যালো ভেরা, আধ কাপ জলে মিশিয়ে   একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে  রাখুন। বাইরে বের হওয়ার সময় ব্যাগে ভরে নিন।  রোদে বেরিয়ে যখন দরকার হবে তখন মুখে, গলায় স্প্রে  করলে  ত্বকের প্রদাহ কমবে। ঘামের ফলে হওয়া সংক্রমণ থেকে রেহাই মিলবে। 

ভালো সানস্ক্রিন 

 রোদে বের হওয়ার আগে ভালো সানস্ক্রিন ব্যবহার করা অপরিহার্য। SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে।  এছাড়া হালকা, সুতি কাপড় পরলে শরীর ও ত্বক কিছুটা ঠান্ডা থাকে। 

মাস্ক

শসা দিয়ে একটা মাস্ক বানিয়ে রাখুন।    শসা কুচি করে একটু মিক্সিতে বেটে নিন। সামান্য দুধ মিশিয়ে নিন তার সঙ্গে। ব্যস। একটি পাত্রে সেই মাস্ক ভরে রেখে দিন ফ্রিজে। ঘরের কাজের ফাঁকে সেই মাস্ক এক চামচ মেখে নিন মুখে। এতে ত্বকে শীতল ভাব বজায় থাকবে। র‌্যাশ বা ব্রণর সমস্যাও  দূর হবে। 

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি