জেনে নিন রোদে ঝলসে যাওয়া ত্বককে বাঁচাবেন কি করে!

Share:

নিজস্ব প্রতিনিধি : গরমের দাপটে ভয় পেয়ে বসেছেন রাজ্যবাসী।এমন দিনে বেরনোই দুষ্কর। তবুও নিত্য প্রয়োজনে আমাদের বাইরে বেরতেই হয়।বাইরে বেরিয়ে আদৌ কি রক্ষা পাচ্ছে আমাদের ত্বক! জেনে নিন সূর্যরশ্মি থেকে ত্বক কে বাঁচাবেন কি করে।

কেন সূর্যের রশ্মি ক্ষতিকারক?

আসলে যখন আমরা সূর্যের আলোর সংস্পর্শে আসি, তখন শোষিত আল্ট্রাভায়োলেট রশ্মি আরও বেশি মেলানিন উৎপাদনের মাধ্যমে ত্বকের মেলানোসাইটকে বাড়িয়ে দেয়। এই মেলানিন হল একধরনের রঞ্জক, যা আমাদের ত্বককে উজ্জ্বল করে, এবং ইউভি রশ্মি শুষে নিয়ে ত্বকের কোষদের সুরক্ষা দেয়।

মেলানিনের পরিমাণ : যদি আমাদের দেহে মেলানিনের পরিমাণ বেশি থাকে তাহলে ত্বক হয়ে থাকে শ্যাম বর্ণ বা কালো। যদি মেলানিন সঠিক থাকে তাহলে রং হয়ে থাকে উজ্জ্বল। আর যদি এই মেলানিন অস্বাভাবিক হারে কমতে থাকে তাহলে গায়ের রং হয় ফ্যাকাশে-সাদা।

এর জন্য কি করণীয়:  ১)হালকা পোশাক পরুন ২) সানস্ক্রিন ব্যবহার করা জরুরী। ৩)পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত।এতে ত্বক ভাল থাকে। ৪)ফল খাওয়া উচিত পর্যাপ্ত পরিমাণে। ৫)রোদে চোখমুখ ঢেকে বেরনো উচিত। ৬) লেবুর রস এক্ষেত্রে খুব উপকারী। এটি ভেতর থেকে ত্বক ভালো রাখতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লেবু।এটি ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে রক্ষা করে ত্বক। লেবুর রস সহজে ট্যান পড়তে দেয় না। ৭) ট্যান আটকানোর একটি ভালো উপাদান টমেটো। সূর্যালোক থেকে নির্গত ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ