হেঁশেলেই লুকিয়ে মহৌষধ! প্রতিদিন খেলেই মিলবে রোগমুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উপকার করতে কাজে লাগে কালোজিরে। ছোটছোট কালো দানার মধ্যে রয়েছে বিপুল অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ। শরীরকে শক্তিশালী করতে, মজবুত রাখতে সাহায্য করে এই কালোজিরে।

সর্দি-কাশিতে খুব উপকার দেয় এই কালোজিরে। অনেকে সর্দি লাগলে বা কাশি হলে কালোজিরে বাটা খান। আবার অনেকে সাদা কাপড়ে কালোজিরের পুটলি করে গন্ধ নিলে সর্দির প্রভাবের কষ্ট কিছুটা হলেও কাটে। রান্নাঘরে থাকা মশলার মধ্যে অনেক মশলাই কোনও না কোনও গুণে কাজে লাগে। নিয়মিত খেলে বহু রোগই ঠেকিয়ে দেওয়া যায়। আয়ুর্বেদে কালোজিরের ব্যবহার গুরুত্বপূর্ণ।প্রতিদিন কালোজিরে খেলে কী উপকারে লাগে? ভিটামিন এ, বি, সি এবং নিয়াসিন রয়েছে কালোজিরের মধ্যে। এই উপাদানগুলো ত্বক এবং চুলের জন্য ভাল। ত্বকের জেল্লা বজায় রাখতে, চুলের অকালপক্বতা দূর করতে এটি কাজে লাগে। পাশাপাশি মানসিক চাপ, উদ্বেগ নিয়ন্ত্রণ করতে কাজে দেয় কালোজিরে।

মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্ব ভালভাবে সামলে দিতে পারে কালোজিরে। অন্যদিকে,রোগা হওয়ার জন্য কালোজিরের গুরুত্ব রয়েছে। কালোজিরে বিপাকে খুব কাজে দেয়। অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে পারে এই মশলা। সর্দি-কাশি, বুকে জমা কফ থেকে শ্বাসকষ্ট হলে তেলের মধ্যে কালোজিরে দিয়ে মালিশ করলে স্বস্তি মেলে। প্রতিদিন কালোজিরে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিসের মতো রোগ দূরে থাকে। পাশাপাশি পেটফাঁপা, গ্যাস, অম্বলের মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। পাশাপাশি ডায়বেটিস থেকে রেহাই পেতে চাইলে কালোজিরের গুরুত্ব রয়েছে।টি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকার নিয়ে আসে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ