আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একাধিক রোগ থেকে মুক্তি চাইলে খান এই বিশেষ চাল

নিজস্ব প্রতিনিধি :  বাঙালি বাড়ির হেঁশেল মাত্রই রান্না হয় সাদা ভাত। যেকোনও রান্নার সঙ্গে সাদা ভাতই সবথেকে বেশি পছন্দ করেন বাঙালিরা। কিন্তু এখন অনেকেই ওজন কমানের জন্য ব্রাউন রাইসের ওপরেই ভরসা করে। যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন তারাই সাদা ভাত ছেড়ে ব্রাউন রাইস খান। তার অন্যতম কারণ দানাশস্য হিসেবে ব্রাউন রাইস অনেক বেশি উপকারী।

সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইসের দাম একটু দামি হলেও বেশি। কিন্তু সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এই চালের ভাতই অনেকে খেতে চান। সাধারণতঃ বলা হয়, ব্রাউন রাইসের মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। এই উপাদানগুলোই সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম থেকে শুরু করে ভিটামিন বি, ফাইবার সবই রয়েছে এই ব্রাউন রাইসে। শুধু তাই নয়, একইসঙ্গে উচ্চ পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে ব্রাউন রাইসে।

ফাইবার কী কাজে লাগে? বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে ফাইবার খুব কাজে দেয়। শরীর ঠিক রাখতে, সঠিক ওজন বজায় রাখার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে এই ব্রাউন রাইস। পাশাপাশি ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইটোকেমিক্যাল থাকা এই লাল চাল হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বাঁচতে সাহায্য করে।

চিকিৎসকরা জানান, ব্রাউন রাইস খেলে কোলেস্টেরলের মাত্রা, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এভাবে হার্টের স্বাস্থ্যকেও ভালো রাখে। ব্রাউন রাইস খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ব্রাউন রাইসে থাকা কার্বোহাইড্রেট ও ফাইবার রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না। এরফলে টাইপ-২ ডায়াবেটিস ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। পুষ্টিতে ভরপুর ব্রাউন রাইস ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ব্রাউন রাইস খেলে খিদে কম পায়। যারফলে ক্যালোরির মাত্রাও শরীরে কমে যায়। পুষ্টি বিশেষজ্ঞদের মতে, ব্রাউন রাইসে অনেক বেশি পরিমাণে ফাইবার ও পুষ্টিগুণও বজায় থাকে। এরফলে সাদা চালের থেকে বেশি উপকার এই ব্রাউন রাইস।

ব্রাউন রাইসে  যেসকল পুষ্টিগুণ রয়েছে, সেগুলো মস্তিষ্কের ভেতরে ক্ষতিকর এনজাইমের ক্ষরণ কমিয়ে দেয়। এরফলে ডিমেনশিয়া, অ্যামেনসিয়া ও অ্যালঝাইমার আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ