আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আলসেমি কাটাতে এই বিশেষ চা গুলিতে ভরসা থাকুক

নিজস্ব প্রতিনিধিঃ শীত-গ্রীস্ম-বর্ষা চা ছাড়া সকাল সন্ধ্যা ঠিক জমে না। তবে বিশেষ করে শীতের আলস্য কাটাতে গরম কাপে ধোঁয়া ওঠা চায়ের জবাব নেই। তাই শীতের এই বাকি কটা দিন আলসেমি কাটাতে ভরসা থাকুক এই বিশেষ ধরণের চা গুলিতে।

যষ্টিমধুর চাঃ যষ্টিমধু আয়ুর্বেদিক এমনই এক উপাদান যার গুণ সম্পর্কে আলাদা করে কাউকে অবগত করার প্রয়োজন নেই। শীতে সর্দি-কাশির সমস্যায় ভোগার সম্ভবনা থাকে প্রবল। আর তাই এই সময়ে যষ্টিমধুর চা বিশেষভাবে উপকারী। এতে থাকা বিভিন্ন ভেষজ গুণাগুণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

আদা চাঃ মাথা ধরা থেকে রেহাই পেতে এক কাপ আদা চা আমাদের চিরন্তন ভরসাস্থল। তবে শুধু মাথা যন্ত্রণা উপশমে নয় সর্দি কাশি থেকে বাঁচতেও আদা চা উপকারী। তাই এই শীতে নানা রোগ ও সমস্যা থেকে দূরে থাকতে সকাল বা বিকেলে এক কাপ আদা চায়ে চুমুক হয়ে যাক। 

মশলা চাঃ বিভিন্ন প্রকারের চায়ের মধ্যে মশলা চা বিশেষভাবে জনপ্রিয়। চা পাতা, চিনি, দুধ জল ও সামান্য তুলসি ও এলাচ দিয়ে বাড়িতে এই চা খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি। প্রতিদিনের চায়ের থেকে খানিক আলাদা স্বাদে মশলা চা-র জনপ্রিয়তা বরাবরের। 

Published by:

Share Link:

More Releted News:

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ