দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির সাজসজ্জায় ঘড়ি ও ক্যালেন্ডার অত্যন্ত সাধারণ দুটি জিনিস। কিন্তু বাস্তু শাস্ত্রের মতে, এই দুই জিনিস শুধু সময় ও তারিখ জানানোর জন্যই নয়, বাড়ির ইতিবাচক-নেতিবাচক শক্তির সঙ্গেও সম্পর্কিত। বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি জিনিস রাখার জন্য নির্দিষ্ট নিয়ম ও দিকনির্দেশনা দেওয়া আছে।  প্রায়শই, আমাদের চলমান কাজগুলো হঠাৎ থেমে যায় বা সময়মতো শেষ হয় না।  তাই ঘড়ি কিংবা ক্যালেন্ডার কোথায় এবং কোন দিকে রাখা হচ্ছে, সেদিকেও নজর দেওয়া জরুরি বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। জেনে নিন বাড়ির ঠিক কোথায় রাখবেন এই দুটি জিনিস। 

ঘড়ি রাখার সেরা দিক কোনটি?

বাস্তু মতে, বাড়িতে দেওয়াল ঘড়ি উত্তর, পূর্ব অথবা পশ্চিম দিকের দেওয়ালে রাখা যেতে পারে। বিশেষ করে উত্তর দিককে অর্থ ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত করা হয়। অন্যদিকে পূর্ব দিককে সূর্যোদয় ও নতুন শুরুর প্রতীক হিসেবে দেখা হয়। এই কারণে এই দিকগুলিতে ঘড়ি রাখাকে শুভ বলে মনে করা হয়।

দক্ষিণ দিকে ঘড়ি নয়

বাস্তু শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি রাখা উচিত নয়। এই দিককে নেতিবাচক প্রভাবের সঙ্গে যুক্ত করা হয়। এমনকি বাড়ির মূল দরজার ঠিক উপরেও ঘড়ি না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বন্ধ ঘড়ি রাখবেন না

বাড়িতে কোনও ঘড়ি নষ্ট হয়ে গেলে সেটি দিনের পর দিন রেখে না দেওয়াই ভাল। বাস্তু মতে, বন্ধ বা নষ্ট ঘড়ি স্থবিরতা ও কাজে বাধার প্রতীক। তাই ঘড়ি খারাপ হলে দ্রুত সারিয়ে নেওয়া অথবা সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়। হালকা রঙের যেমন সাদা, ক্রিম বা ধাতব রঙের ঘড়িকে বাড়ির জন্য বেশি উপযোগী বলে মনে করা হয়। পাশাপাশি বসার ঘরে পেন্ডুলাম ঘড়ি রাখাকেও শুভ বলে মানা হয়। 

ক্যালেন্ডার রাখার ক্ষেত্রেও রয়েছে নিয়ম

ঘড়ির মতোই উত্তর, পূর্ব বা পশ্চিম দিকের দেওয়ালে ক্যালেন্ডার রাখাকে শুভ বলে মনে করা হয়। বাস্তু মতে, এই দিকগুলিতে ক্যালেন্ডার রাখলে বাড়ির সদস্যদের উন্নতির নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে দক্ষিণ দিকের দেওয়ালে ক্যালেন্ডার না রাখাই ভালো। পাশাপাশি মূল দরজার ঠিক সামনে বা পিছনেও ক্যালেন্ডার না ঝোলানোর পরামর্শ দেওয়া  হয়। 

পুরনো ক্যালেন্ডার জমিয়ে রাখবেন না

নতুন ক্যালেন্ডার বাড়িতে আসার পর পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলার পরামর্শ রয়েছে। পুরনো ক্যালেন্ডারের উপর নতুন ক্যালেন্ডার চাপিয়ে রাখাও বাস্তু মতে ঠিক নয়। কারণ, পুরনো ক্যালেন্ডারকে অতীতের সময়ের প্রতীক হিসেবে দেখা হয়।

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা