শরীরের জন্য অত্যন্ত উপকারী আখরোট, জেনে নিন খাওয়ার পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাম্প্রতিক কালে হেলদি ডায়েটের প্রতি জোর দেন তরুন প্রজন্মের অনেকেই। এবং এই হেলদি ডায়েটের (Healthy Diet) তালিকায় অন্যতম খাদ্য হল ড্রাই ফ্রুটস (Dry fruits)। তরুন প্রজন্ম শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে ড্রাই ফ্রুটস ব্যবহার করে থাকেন। ড্রাই ফ্রুটসের মধ্য কাজু বাদাম আমন্ড, কিশমিশের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আখরোট (Walnut)। বাদামি খোলার ভিতর মানুষের মস্তিস্কের মত দেখতে এই ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আখরোটে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং ওমেগা-৩ এর মত খনিজ উপাদান যা আমাদের শরীরের একাধিক সমস্যা থেকে মুক্ত রাখে।

আখরোট কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে

আখরোটে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য আখরোট অত্যন্ত উপকারী হতে পারে। প্রতিদিন ৩-৪টি আখরোট খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

আখরোট ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

ডায়াবেটিস রোগীদের জন্য আখরোট খুবই উপকারী বলে মনে করা হয়। এটি রক্তে শর্করার মাত্রা  নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিদিন ৩-৪টি আখরোট খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, ডায়াবেটিকে আক্রান্ত না হলেও যদি প্রতিদিন ৩-৪টি আখরোট খান তাহলে ডায়াবেটিসের ঝুঁকি কম থাকে।

আখরোট হার্ট সুস্থ রাখতে সাহায্য করে

আখরোট আমাদের হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। এবং হৃদরোগের সম্ভবনা কমাতে সাহায্য করে। আখরোটে রয়েছে প্রচুর পরিমানে ওমেগা-৩ যা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।

আখরোট স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে সাহায্য করে

যারা ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন অর্থাৎ যাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য আখরোট অত্যন্ত উপকারী। আখরোটে রয়েছে প্রচুর পরিমানে খনিজ পদার্থ যা আমাদের মস্তিস্ক সুস্থ রাখতে সাহায্য করে। এবং স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে।

আখরোট চুল স্বাস্থোজ্জল করতে সাহায্য করে

আখরোট আমাদের সুস্থ সুন্দর চুল পেতে সাহায্য করে। প্রতিদিন ৩-৪টি আখরোট খেলে চুলের দৈর্ঘ্য বাড়ে এবং চুল স্বাস্থোজ্জল হয়।

আখরোট খাওয়ার পদ্ধতি

অনেকেই আখরোট শুকনো খোলা ছাড়িয়ে খেয়ে নেন। তবে বিশেষজ্ঞদের মতে আখরোট ভিজিয়ে খেলে তা বেশি উপকারী হয়। এবং ভেজানো আখরোট শরীরে পুষ্টিগুন বাড়াতে সাহায্য করে। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ৩-৪টি আখরোট ভিজিয়ে রাখুন। এবং সকালে ঘুম থেকে উঠে এই ভিজিয়ে রাখা আখরোট গুলি ভালো করে চিবিয়ে খেলে উপকার পাবেন।

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী