দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেডরুম মানেই দিনের শেষে ক্লান্তি দূর করে শান্তিতে বিশ্রাম নেওয়ার জায়গা। তাই এই ঘরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখা জরুরি। কিন্তু জায়গার অভাবে অনেকেই গদি বা বিছানার নিচে বিভিন্ন প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় জিনিস রেখে দেন। বাস্তু শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, এমন কিছু জিনিস রয়েছে যেগুলি বিছানার নিচে রাখা একেবারেই উচিত নয়। এতে নাকি ঘরের ইতিবাচক পরিবেশ ব্যাহত হতে পারে এবং মানসিক অশান্তিও বাড়তে পারে। শুধু তাই নয় দারিদ্র্যের কালো ছায়াও পড়তে পারে সংসারে। জেনে নিন কোন কোন জিনিস রাখবেন না বিছানার নীচে।  

১. চার্জার ও ইলেকট্রনিক তার

মোবাইলের চার্জার, ইয়ারফোন কিংবা বিভিন্ন ইলেকট্রনিক তার গদির নিচে রেখে দেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। বাস্তু মতে, এগুলি সেখানে রাখা ভাল নয়। পাশাপাশি বাস্তব দিক থেকেও গদির নিচে তার বা চার্জার চাপা পড়ে থাকলে অতিরিক্ত চাপ ও গরম হওয়ার সমস্যা তৈরি হতে পারে।

২. পুরনো কাগজপত্র ও রসিদ

পুরনো বিল, রসিদ, অপ্রয়োজনীয় কাগজ বা নথিপত্র গদির নিচ থেকে সরিয়ে ফেলুন। বাস্তু মতে, অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখলে ঘরের ইতিবাচক পরিবেশ নষ্ট হতে পারে। প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ও পরিষ্কার জায়গায় রাখা উচিত। 

৩. ছেঁড়া বা পুরনো পোশাক

ব্যবহার না  হয় না, পুরনো কিংবা ছেঁড়া পোশাকও গদির নিচে রেখে দেওয়া উচিত নয় বলে বাস্তুতে মনে করা হয়। এগুলিকে নেতিবাচকতা ও স্থবিরতার সঙ্গে যুক্ত করা হয়। তাই এমন পোশাক থাকলে আলাদা করে সরিয়ে দেওয়া বা প্রয়োজনমতো দান করার পরামর্শ দেওয়া হয়। 

৪. ধারাল  জিনিস

কাঁচি, পিন, ছুরি কিংবা অন্য কোনও ধারালো জিনিস কখনও গদির নিচে রাখা উচিত নয়। বাস্তু বিশ্বাসে এগুলিকে অশান্তি ও বিবাদের সঙ্গে যুক্ত করা হয়। তবে এর পাশাপাশি রয়েছে বাস্তব বিপদের আশঙ্কাও—গদির নিচে চাপা থাকা ধারালো জিনিস অসাবধানতাবশত আঘাতের কারণ হতে পারে।

৫. ওষুধপত্র

রাতে সহজে হাতের কাছে পাওয়ার জন্য অনেকে গদির নিচে ওষুধ রেখে দেন। বাস্তু মতে, এটিও এড়িয়ে চলা ভালো। ওষুধ পরিষ্কার, শুকনো এবং নিরাপদ জায়গায় রাখা উচিত, যাতে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় এবং সঠিকভাবে সংরক্ষণ করা যায়।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি